প্রশাসক সরল, নতুন অধ্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: আর্থিক সংকট মোকাবিলায় একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ গ্রহণের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এক্সিম ব্যাংকের পর এবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকেও প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে একীভূত পাঁচ ব্যাংকের মধ্যে দুটি ব্যাংকের কার্যক্রম ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পাশাপাশি বাকি তিনটি ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক সরিয়ে নেওয়া হবে।
আওয়ামী লীগ সরকারের সময় এক্সিম ব্যাংক ছিল ব্যাংক মালিকদের সংগঠন বিএবি'র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। পরে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকার পাঁচটি ব্যাংককে একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠন করে।
নতুন এই ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের আমানতের বিপরীতে শেয়ারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাগজে-কলমে একীভূতকরণ সম্পন্ন হলেও প্রযুক্তিগত ও পরিচালনাগত কিছু জটিলতা এখনও রয়ে গেছে। বিশেষ করে পাঁচ ব্যাংকের আইটি অবকাঠামো পুরোপুরি একীভূত করার কাজ এখনো শেষ হয়নি। এ কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশি ব্যাংকে সংরক্ষিত নস্ট্রো হিসাবের লেনদেন আপাতত পুরোনো ব্যাংকের নামেই পরিচালিত হচ্ছে।
প্রযুক্তিগত সমন্বয় সম্পন্ন হলে পৃথক ব্যাংকগুলোর পরিচিতি বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে একক নামে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' হিসেবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে নতুন আমানত ও ঋণপণ্য চালুর পরিকল্পনাও রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- প্রশাসক সরল, নতুন অধ্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক
- ভারত ও আওয়ামী লীগ ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সৌদিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- নয় মাসের স্থবিরতা কাটিয়ে আবার গ্যাস পরিবহনে ইন্ট্রাকো
- উচ্চ সুদেও মিলছে না আমানত, অবসায়নের প্রক্রিয়ায় ৫ আর্থিক প্রতিষ্ঠান
- রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সাকিবের বাড়িতে হামলার পর কড়া প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মন্ত্রীর
- ০৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- আস্থা থাকলেও বাজারে অস্থিরতা, তদারকি বাড়ানোর পরামর্শ
- ০৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- উৎপাদন বন্ধের কারণ জানালো এস আলম কোল্ড রোল্ড স্টিল
- ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
- বাংলাদেশ নিয়ে নতুন বিতর্ক, মুখ খুললেন সজীব ওয়াজেদ জয়
- শেয়ারবাজার উত্থানের নেতৃত্বে মিউচুয়াল ফান্ড
- শেয়ারবাজার ঊর্ধ্বমুখী. তারপরও উধাও ২৩ হাজার বিও হিসাব
- তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- কীভাবে জন্ম নিল ‘৩৬ জুলাই’?
- এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ
- ‘ভুয়া’ স্লোগানের জবাবে যা বললেন রাশেদ খান
- শেখ হাসিনাকে উদ্দেশ করে যা বললেন রাষ্ট্রপতি
- সব সম্পত্তি গৃহপরিচারিকার নামে লিখে গেলেন জনপ্রিয় অভিনেতা
- দুবাইয়ে মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণ
- জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের
- সরকারি ওয়েবসাইটে ‘Error 503’, কারণ জানালেন উপদেষ্টা
- ব্যাংক কর্মকর্তার অভিযোগে তোলপাড়, অব্যাহতি এনসিপি নেতার
- ভাইরাল ‘৪ দিনের ছুটি’ দাবির ব্যাখ্যা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ৫ ব্যাংকের
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ডাবরের একাধিক পণ্য হঠাৎ বিক্রি বন্ধ, কারণ জানলে অবাক হবেন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক













