×
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা

২০২৬ জুলাই ৩০ ১৯:৪১:৩১
আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য আগামী ১ আগস্ট থেকেও বহাল থাকবে।

নতুন মূল্য অনুযায়ী—

ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা

কেরোসিন: প্রতি লিটার ১৩৫ টাকা

অকটেন: প্রতি লিটার ১৪৫ টাকা

পেট্রোল: প্রতি লিটার ১৪০ টাকা

এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। এরপর জুন ও জুলাই মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। ফলে টানা তৃতীয় মাসের মতো আগস্টেও জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসের জন্য বিদ্যমান মূল্যহার বহাল রাখা হয়েছে।

সরকার গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। সেই অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হয়। একইভাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্যও নির্ধারণ করে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশের চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি দিয়ে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে