হাতাহাতি থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন রেফারি
ক্রীড়া প্রতিবেদক: ফ্রান্সের এক প্রীতি ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন নারী রেফারি মাতিল্দ দেমোঁসে। মাথায় আঘাত পাওয়ার পর তিনি কনকাশনে আক্রান্ত হন এবং ম্যাচের দায়িত্ব শেষ পর্যন্ত পালন করতে পারেননি।
ফরাসি ক্লাব মেস ও নেদারল্যান্ডসের ক্লাব ফরটুনা সিটার্ডের মধ্যকার ম্যাচটি নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে পূর্ব ফ্রান্সের ফোরবাখ শহরের শ্লসবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ২৬ বছর বয়সী রেফারি মাতিল্দ দেমোঁসে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছিলেন।
ম্যাচের ৪০তম মিনিটে শার্ট টানাটানিকে কেন্দ্র করে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। অল্প সময়ের মধ্যেই উভয় দলের আরও কয়েকজন খেলোয়াড় ঘটনাস্থলে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি মাতিল্দ দেমোঁসে দ্রুত তাদের মাঝে প্রবেশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিনি ভারসাম্য হারিয় মাঠে আছড়ে পড়েন। ঘটনাটি ঘটে মাঠের পাশে থাকা ‘Respect the Referee’ (রেফারিকে সম্মান করুন) লেখা একটি বড় ব্যানারের ঠিক সামনে, যা ঘটনাটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
আঘাত পাওয়ার পর কয়েক মিনিট মাথা ধরে মাঠে কাতরাতে থাকেন মাতিল্দ। এরপর সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী এবং চিকিৎসক দল দ্রুত মাঠে প্রবেশ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে।
খেলা পুনরায় শুরু হলে তিনি সাময়িকভাবে সহকারী রেফারির (লাইন্সম্যান) দায়িত্ব পালন করেন। তবে বিরতির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর মাঠে ফিরতে পারেননি। পরে তার স্থলাভিষিক্ত হন অন্য এক সহকারী রেফারি এবং বাকি ম্যাচ পরিচালনা করেন। বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, মাথায় আঘাতের কারণে তিনি কনকাশনে ভুগছেন।
ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় ফরটুনা সিটার্ড। ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘটনাটিকে "স্মরণীয় ও অদ্ভুত মুহূর্ত" হিসেবে উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। অন্যদিকে বিজয়ী মেস তাদের ম্যাচ-প্রতিবেদনে রেফারির আহত হওয়ার ঘটনাটি উল্লেখ করেনি।
নাহিদ/
পাঠকের মতামত:
- হাতাহাতি থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন রেফারি
- তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের উদ্যোগ
- জুলাই গণঅভ্যুত্থান: দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- ফেরদৌস-শাওন-আনিসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে ব্যাংকের মালিকানা হারাতে পারেন পরিচালকরা
- ২৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ধারাবাহিক পতনে সপ্তাহ শুরু, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ২৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদত্যাগের পর ককরোচ পার্টির নেতাদের নতুন ঘোষণা
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- দায়িত্ব নিয়েই শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন নতুন মন্ত্রী
- সতীর্থদের চমকে দিতে মেসির বিশেষ উপহার, ব্যাগ খুলতেই মিলল যা
- কথা বলতে গিয়ে হঠাৎ চড়, সাবেক মন্ত্রীর মেয়ের কাণ্ডে মামলা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম
- তেলের দাম বাড়ছে হু হু করে, এবার জ্বালানি সংকট!
- পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী, বহাল থাকল যাদের নিরাপত্তা
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- মিউচুয়্যাল ফান্ডে প্রযুক্তিনির্ভর কাস্টডিয়ান সেবায় নতুন উদ্যোগ
- রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা নিয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা
- রান্না করা গরুর মাংস সবুজ হওয়ার সম্ভাব্য কারণ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১১ দলীয় ঐক্য থেকে সরে গেল খেলাফত মজলিস, জানাল কারণ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
- সেলফি ভিডিও দিলেই মিলবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ!
- সৌদির দুই অঞ্চলে ‘বিপদের’ সতর্কতা, কয়েক মিনিট পরই প্রত্যাহার
- ২৪ জুলাই স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- একসঙ্গে বার্তা দিতে নতুন কৌশলে নেপালের প্রধানমন্ত্রী
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশের জন্য খুলছে নতুন সুযোগ
- ১২ বিএনপি নেতা পেলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ পদ
- বঙ্গভবন থেকে গুলশান, সাহাবুদ্দিনের নতুন ঠিকানা নিয়ে চাঞ্চল্য
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্রে মিলল বিস্তারিত ব্যাখ্যা
- ‘আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’—বড় ঘোষণা
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
খেলাধুলা এর সর্বশেষ খবর
- হাতাহাতি থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন রেফারি
- সতীর্থদের চমকে দিতে মেসির বিশেষ উপহার, ব্যাগ খুলতেই মিলল যা













