মিউচুয়্যাল ফান্ডে প্রযুক্তিনির্ভর কাস্টডিয়ান সেবায় নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের মিউচুয়্যাল ফান্ড খাতের কাস্টডিয়ান সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) একটি সমন্বিত সফটওয়্যার (ইন্টিগ্রেটেড সফটওয়্যার সিস্টেম) তৈরির নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সফটওয়্যার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি প্রতি দুই সপ্তাহ অন্তর কমিশনে প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের মিউচুয়্যাল ফান্ড (এমএফ) ও সিআইএসএস বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। পরে সেটি সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১২ মার্চ কমিশন ভবনে বিএসইসি ও সিডিবিএলের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়্যাল ফান্ড) বিধিমালা, ২০২৫ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কমিশনার সিডিবিএলের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মিউচুয়্যাল ফান্ডের কাস্টডিয়ান সেবা কার্যকরভাবে পরিচালনার জন্য একটি আধুনিক সমন্বিত সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরির পরামর্শ দেন।
বিএসইসি আরও নির্দেশ দিয়েছে, সফটওয়্যার উন্নয়নের সময় অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টি, কাস্টডিয়ান, স্টক ব্রোকারসহ মিউচুয়্যাল ফান্ড খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গ্রহণ করতে হবে। তাদের পরামর্শ যথাযথভাবে সফটওয়্যার উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি মিউচুয়্যাল ফান্ড বিধিমালা, ২০২৫ অনুযায়ী কাস্টডিয়ান সেবা পরিচালনার লক্ষ্যে সফটওয়্যার উন্নয়নের কাজ অবিলম্বে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতি পাক্ষিকে কমিশনে প্রতিবেদন জমা দিতে হবে।
বাজারসংশ্লিষ্টদের মতে, সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে মিউচুয়্যাল ফান্ডের সম্পদ সংরক্ষণ, লেনদেন নিষ্পত্তি, তথ্য আদান-প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও সহজ ও গতিশীল হবে। এতে কাস্টডিয়ান সেবার দক্ষতা বাড়বে, পরিচালন ঝুঁকি কমবে এবং নতুন মিউচুয়্যাল ফান্ড বিধিমালার বাস্তবায়নও ত্বরান্বিত হবে। শেয়ারবাজারের বিভিন্ন কার্যক্রমকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার যে উদ্যোগ বিএসইসি নিয়েছে, এই নির্দেশনা তারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের শেয়ারবাজারের একমাত্র ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার হিসেবে পরিচালিত সিডিবিএল ইতোমধ্যে মিউচুয়্যাল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় লাইসেন্স পেতে প্রতিষ্ঠানটি বিএসইসির কাছে আবেদনও করেছে। নতুন আয়ের উৎস তৈরির অংশ হিসেবেই প্রতিষ্ঠানটি কাস্টডিয়ান সেবা চালুর উদ্যোগ নিয়েছে।
তবে নতুন মিউচুয়্যাল ফান্ড বিধিমালায় কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণে এখনও পিছিয়ে রয়েছে সিডিবিএল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব ঘাটতি পূরণ না হলে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া জটিলতায় পড়তে পারে। সে কারণে প্রয়োজনীয় শর্ত দ্রুত পূরণের জন্যও সিডিবিএলকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মামুন/
পাঠকের মতামত:
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার








.jpg&w=50&h=35)

