ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৬ জুলাই ২৬ ১৮:১৪:৩৪

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগে দুই সাবেক রাষ্ট্রপতির ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা মো. সাহাবুদ্দিন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি। একই সঙ্গে গুম, হত্যা এবং কথিত ‘আয়নাঘর’-সংক্রান্ত অভিযোগের বিষয়েও তিনি প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। অভিযোগকারীদের দাবি, এসব ঘটনায় তাঁর নীরব সমর্থন ছিল।

ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টি জানায়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং বিভিন্ন সময়ের গুম ও হত্যার ঘটনাকালে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন। ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ নীতির আলোকে এসব ঘটনায় তাঁদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিকে একই দিনে রাষ্ট্র সংলাপ ফোরামও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে। ওই অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছিলেন মো. সাহাবুদ্দিন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে