ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ

২০২৬ জুলাই ২৫ ১০:৫৯:৪৪
আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাবের বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুনে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর এবার মন্ত্রিত্বও ছাড়লেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিট্টু। আম আদমি পার্টি (আপ) শাসিত সীমান্তবর্তী এই রাজ্যে বিজেপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু বলেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘ভারত এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন উদ্যমে আমার জনসেবার যাত্রা অব্যাহত থাকবে।’

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পাঞ্জাবে বিজেপির সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে বিট্টুর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার পদত্যাগকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কৌশল এবং বিট্টুর সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

পরে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল রাজ্যসভার আসন ছেড়ে দিলে তার অবশিষ্ট মেয়াদের জন্য বিট্টুকে রাজস্থান থেকে রাজ্যসভায় মনোনীত করা হয়।

এখন মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর বিট্টুর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর রয়েছে। বিশেষ করে আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে