তেলের দাম বাড়ছে হু হু করে, এবার জ্বালানি সংকট!
নিজস্ব প্রতিবেদক: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলার কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বৈশ্বিক জ্বালানি তেলের মজুত কমে আসার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি বাড়ায় ব্যারেলপ্রতি দাম আবারও ১০০ ডলার ছাড়িয়েছে।
গত বৃহস্পতিবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলারে পৌঁছায়। দিন শেষে দাম কিছুটা কমে ১০০ দশমিক ৬৯ ডলারে স্থির হয়। মে মাসের পর এটিই ছিল ব্রেন্ট তেলের সর্বোচ্চ দাম। শুক্রবার দাম কিছুটা কমলেও গত সপ্তাহের তুলনায় তা প্রায় ১২ শতাংশ এবং গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি রয়েছে।
হরমুজ প্রণালি ও বাব এল-মান্দেব প্রণালিকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের হুমকির মুখে পড়েছে। গুরুত্বপূর্ণ এই দুটি নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ পরিবহন করা হয়। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার পাশাপাশি ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের হুমকি দিয়েছে। ফলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে হামলার জন্য ইরান ও হুথিদের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি আরও খারাপ হলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাকস। অন্যদিকে জেপি মরগানের হিসাব অনুযায়ী, সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রতিটি অতিরিক্ত মাসে ব্রেন্টের দাম ৭ থেকে ৮ ডলার পর্যন্ত বাড়তে পারে।
এর আগে গত এপ্রিলে সংঘাতের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারে উঠেছিল। তবে সে সময় বিশ্বের বিভিন্ন দেশের কৌশলগত তেলের মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। ওই সময় মার্চে একক সিদ্ধান্তে আইইএর ৩২টি সদস্য দেশ ৪০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ে।
তবে বর্তমান পরিস্থিতিতে এবার সেই স্বস্তির সুযোগ সীমিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ বর্তমানে প্রায় ৩১১ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে, যা ১৯৮৩ সালের পর সর্বনিম্ন। এই মজুত আরও কমে গেলে সংকটের সময়ে জরুরি ভিত্তিতে বাজারে অতিরিক্ত তেল সরবরাহ করা কঠিন হয়ে পড়তে পারে। বাণিজ্যিক মজুত ও ভাসমান গুদামগুলোর অবস্থাও উদ্বেগজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে অপরিশোধিত তেলের পাশাপাশি পরিশোধিত জ্বালানির বাজারেও অস্থিরতা বাড়ছে। মার্কিন ৩-২-১ ক্র্যাক স্প্রেড প্রায় ৭০ ডলারে পৌঁছেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ। ইউরোপের বাজারে ডিজেল ও জেট ফুয়েলের সংকটও প্রকট হয়ে উঠেছে।
ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ার ডিজেল রপ্তানি সীমিত হওয়া এবং মধ্যপ্রাচ্যের সংকটের জেরে বৈশ্বিক সরবরাহব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে ডিজেল ও জেট ফুয়েলের দাম দ্রুত বাড়ছে। এতে কৃষি ও পরিবহন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে চলমান সংকটের মধ্যেও রাশিয়ার অর্থনীতিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তেলের দাম বাড়ায় রাশিয়ার উরাল ক্রুডের রপ্তানি মূল্যও বেড়েছে, যা দেশটির বাজেটে বাড়তি রাজস্ব যোগ করছে। ভারত ও চীন রেকর্ড পরিমাণ রুশ তেল কেনা অব্যাহত রাখায় পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও মস্কো তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে।
তবে বিশ্লেষকদের আশঙ্কা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে। এতে পরিবহন ব্যয়, খাদ্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা













