বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তারল্য ও লেনদেনের গতি বাড়াতে মার্জিন ঋণের নিয়মকানুন শিথিল করার পথে হেঁটেছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কিন্তু নতুন খসড়ায় সংযোজিত ‘পিবি রেশিও’ বা প্রাইস টু বুক ভ্যালু শর্তটি উল্টো বিমা খাতের বেশিরভাগ কোম্পানির জন্য মার্জিন ঋণ-সুবিধা হারানোর আশঙ্কা তৈরি করেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তার প্রভাব পড়ে বাজারেও। শেষ পর্যন্ত সমালোচনার মুখে বিধানটি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে কমিশন।
নতুন চেয়ারম্যান মাসুদ খান দায়িত্ব নেওয়ার পর বাজারে তারল্য বাড়াতে ‘বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫’ ফের সংশোধনের উদ্যোগ নেন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়কার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের মেয়াদে ২০২৫ সালের নভেম্বরে বিধিমালাটি প্রথমবার গেজেট হয়েছিল। বর্তমান কমিশন অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি সংশোধিত খসড়া তৈরি করে জনমত চেয়েছে।
খসড়ায় বিনিয়োগকারী ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু সুবিধাজনক পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। মার্জিন ঋণ পেতে বিও অ্যাকাউন্টে ন্যূনতম সিকিউরিটিজের পরিমাণ ৫ লাখ টাকা থেকে কমিয়ে ৩ লাখ টাকা করার সুপারিশ এসেছে। কম ডিভিডেন্ডদাতা ‘বি’ ক্যাটাগরির শেয়ার কেনার ক্ষেত্রেও ঋণ-সুবিধা রাখা হয়েছে।
ব্রোকারেজ হাউজসহ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণের সীমাও বাড়ানো হয়েছে খসড়ায়। গ্রাহকের ইকুইটির বিপরীতে মার্জিন অর্থায়নের অনুপাত এখন থেকে সব ক্ষেত্রে সমান—১:১ করার প্রস্তাব করা হয়েছে, আগে যা পরিস্থিতিভেদে ১:১, ১:০.৫ কিংবা ১:০.২৫ পর্যন্ত ভিন্ন ভিন্ন ছিল। ঋণদাতা প্রতিষ্ঠান চাইলে অবশ্য নিজস্ব নীতিতে এর চেয়ে কম ঋণও দিতে পারবে।
ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে নিট সম্পদের বিপরীতে অর্থায়নের সীমাও তিন গুণ থেকে বাড়িয়ে পাঁচ গুণ করার প্রস্তাব রয়েছে—অর্থাৎ ১০০ টাকা মূলধনের বিপরীতে আগে সর্বোচ্চ ৩০০ টাকা ঋণ দেওয়া গেলেও নতুন নিয়মে তা ৫০০ টাকা পর্যন্ত হতে পারবে। একক কোম্পানির শেয়ারে এক্সপোজার সীমা ১৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা এবং মার্জিন কলের সীমা ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ নির্ধারণেরও প্রস্তাব দেওয়া হয়েছে—যদিও ইকুইটি ৫০ শতাংশের নিচে নামলে নোটিশ ছাড়া ফোর্সড সেলের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। পাশাপাশি, মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ৩০-এর বেশি হলে সেই শেয়ার মার্জিন ঋণের অযোগ্য বিবেচিত হবে বলেও জানানো হয়েছে।
এত সব স্বস্তিদায়ক প্রস্তাবের মধ্যেই বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে ‘পিবি রেশিও’ শর্তটি। খসড়ায় বলা হয়েছে, বিমা খাতের কোনো কোম্পানির পিবি রেশিও ১-এর বেশি হলে সেই শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না—অর্থাৎ শেয়ারের বাজারদর সর্বশেষ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যের (এনএভিপিএস) চেয়ে বেশি হলেই ঋণ-সুবিধা বন্ধ হয়ে যাবে। এই হিসাবে তালিকাভুক্ত ৫৮টি বিমা কোম্পানির মধ্যে মাত্র ৭-৮টি প্রতিষ্ঠান মার্জিন ঋণ পাওয়ার যোগ্য থেকে যাচ্ছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্য পিবি রেশিওর সীমা ৩-এর বেশি হলে ঋণ বন্ধ হবে বলে প্রস্তাব করা হয়েছে, যা নিয়ে তেমন আপত্তি ওঠেনি। কারণ এসব প্রতিষ্ঠানের শেয়ারদর মূলত নিট সম্পদমূল্যের কাছাকাছিই থাকে। ফলে অন্য কোনো শর্তে না আটকালে এই খাতে পিবি রেশিওর কারণে ঋণ পেতে বাধা তৈরি হওয়ার আশঙ্কা কম।
বাজার বিশ্লেষকদের ব্যাখ্যা, বিমা প্রতিষ্ঠানগুলোর আকার তুলনামূলক ছোট হলেও নিয়মিত ভালো লভ্যাংশ দেওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ বেশি, যার ফলে এসব শেয়ারের বাজারদর এনএভিপিএসের তুলনায় বেশি থাকে। বিপরীতে খেলাপি ঋণ ও ধারাবাহিক লোকসানের কারণে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারদর নিট সম্পদমূল্যের কাছাকাছিই থেকে যায়। এই বাস্তবতায় বিশ্লেষকরা মনে করছেন, বিমা খাতের জন্য পিবি রেশিওর সীমা বাড়ানো কিংবা প্রস্তাবটি প্রত্যাহার করাই যুক্তিসঙ্গত হবে।
গত ১৪ জুলাই বিএসইসির ১০২০তম কমিশন সভায় সংশোধিত মার্জিন বিধিমালার এই খসড়া অনুমোদনের পর থেকেই বাজারে নেতিবাচক প্রবণতা শুরু হয়। মাত্র দুই মাসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫,২০০ পয়েন্ট থেকে ৬,০০০ পয়েন্টের কাছাকাছি ওঠার পর ফের নিম্নমুখী হতে শুরু করে। সংশ্লিষ্টরা এই পতনের জন্য মূলত ‘পিবি রেশিও’ প্রস্তাবকেই দায়ী করছেন। সর্বশেষ ২২ জুলাই সূচকটি ২৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫,৮৭১ পয়েন্টে; ওইদিন তালিকাভুক্ত ৫৮টি বিমা কোম্পানির মধ্যে ৫২টিরই দর কমেছে, বেড়েছে মাত্র ৩টির, একটির দর অপরিবর্তিত থেকেছে এবং দুটির কোনো লেনদেনই হয়নি।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান জানান, নতুন কোনো পরিবর্তন এলে তা প্রথমবার বুঝে উঠতে না পারায় দ্বিধা তৈরি হয়। পিই রেশিও দীর্ঘদিন ধরে পরিচিত হওয়ায় সহজবোধ্য হলেও পিবি রেশিও তুলনামূলক নতুন নাম বলে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে তিনি মনে করেন—যদিও এটিও একটি আন্তর্জাতিক প্রচলিত পদ্ধতি। তিনি জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা করেই খসড়াটি মতামতের জন্য প্রকাশ করা হয়েছে এবং এটি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়; সব মতামত পর্যালোচনার পরই চূড়ান্ত বিধিমালা প্রকাশ পাবে। বাজার যেহেতু এই পরিবর্তন সহজভাবে নিতে পারছে না এবং এর প্রভাবে বড় নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তাই এটি অবশ্যই পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি। তার ভাষায়, কোনো বিষয় ঠিকভাবে না বোঝা অবস্থায় কার্যকর হলে তা উল্টো ফল দিতে পারে, আর যেহেতু কমিশন বাজারবান্ধব, তাই বিনিয়োগকারীদের ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। যৌক্তিক আপত্তি এলে সেসব বিষয়ও পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ






.jpg&w=50&h=35)



