ফিফার বিশ্বকাপ সেরা একাদশের মনোনয়ন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টের সেরা একাদশ (ড্রিম টিম) নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ভক্ত-সমর্থকদের ভোটের মাধ্যমে এই একাদশ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এবারের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জায়গা পেয়েছেন মনোনীতদের তালিকায়। একই সঙ্গে কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম-ও মনোনয়ন পেয়েছেন, বিশেষ করে ইকুয়েডরের বিপক্ষে তার রেকর্ডসংখ্যক সেভের কারণে।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ছয়জন এবং রানার্সআপ আর্জেন্টিনার পাঁচজন ফুটবলার এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। গোলরক্ষক, রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগ—সব বিভাগেই রয়েছে দুই দলের প্রতিনিধিত্ব।
ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করলেও পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আর্জেন্টিনার পাঁচ খেলোয়াড়কে মনোনয়ন দিয়েছে ফিফা। তারা হলেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ, ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ, মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড লিওনেল মেসি।
বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি। তার চেয়ে বেশি গোল করেছেন কেবল ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
অন্যদিকে, চ্যাম্পিয়ন স্পেন থেকে মনোনয়ন পেয়েছেন গোলরক্ষক উনাই সিমোন, ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, মিডফিল্ডার রদ্রি ও লামিন ইয়ামাল, এবং ফরোয়ার্ড মিকেল ওইয়ারজাবাল।
মনোনয়নে চমক ও বিতর্ক
ফিফার প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় কয়েকটি চমকও রয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের নিয়মিত ডিফেন্ডার পাউ কুবারসি ও আইমেরিক লাপোর্তে জায়গা পাননি। বিশেষ করে কুবারসির অনুপস্থিতি আলোচনার জন্ম দিয়েছে, কারণ তিনি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় (বেস্ট ইয়াং প্লেয়ার) নির্বাচিত হয়েছিলেন।
এ ছাড়া মিডফিল্ডারদের তালিকা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। ভোটে ৪-৪-২, ৪-৩-৩ এবং ৩-৪-৩—এই তিনটি ফরমেশন বেছে নেওয়ার সুযোগ থাকায় ভিনিসিয়ুস জুনিয়র ও লামিন ইয়ামালের মতো স্বাভাবিকভাবে আক্রমণভাগের খেলোয়াড়দেরও মিডফিল্ডার তালিকায় রাখা হয়েছে।
অবস্থানভিত্তিক মনোনীত ফুটবলার
গোলরক্ষক
এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ (আর্জেন্টিনা)
ভোজিনহা (কেপ ভার্দে)
উনাই সিমোন (স্পেন)
জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড)
এলয় রুম (কুরাসাও)
ডিফেন্ডার
লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা)
নুনো মেন্দেজ (পর্তুগাল)
মার্ক কুকুরেয়া (স্পেন)
ভিরগিল ফন ডাইক (নেদারল্যান্ডস)
গ্যাব্রিয়েল মাগালায়েস (ব্রাজিল)
ক্রিশ্চিয়ান রোমেরো (আর্জেন্টিনা)
দায়ো উপামেকানো (ফ্রান্স)
পেদ্রো পোরো (স্পেন)
মিডফিল্ডার
জুদ বেলিংহ্যাম (ইংল্যান্ড)
মাইকেল অলিসে (ফ্রান্স)
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)
এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
উসমান দেম্বেলে (ফ্রান্স)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া)
ইসমাইল সাইবারি (মরক্কো)
রদ্রি (স্পেন)
লামিন ইয়ামাল (স্পেন)
ফরোয়ার্ড
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
আরলিং হলান্ড (নরওয়ে)
হ্যারি কেইন (ইংল্যান্ড)
হুলিয়ান কিনিওনেস (মেক্সিকো)
মিকেল ওইয়ারজাবাল (স্পেন)
এখন ভক্ত-সমর্থকদের ভোটের ভিত্তিতেই নির্ধারণ হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্রিম টিম। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, রানার্সআপ আর্জেন্টিনা এবং বিশ্বের বিভিন্ন দেশের সেরা তারকাদের মধ্য থেকেই গড়ে উঠবে এই মর্যাদাপূর্ণ সেরা একাদশ।
মুসআব/
পাঠকের মতামত:
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
- প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা
- নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্সের ডিপি সনদ স্থগিত
- দুর্বল নজরদারিতে থমকে আছে বাজারের কাঙ্ক্ষিত গতি
- ১৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কবে? পে-স্কেলে নতুন মোড়
- প্রভিশন ঘাটতি ও তারল্য সংকটে মাইডাস ফাইন্যান্স
- মার্জিন ঋণ নিয়ে ফান্ডের ইউনিটধারীদের তথ্য চেয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড
- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ওয়ানের তহবিল বিতরণের তারিখ নিয়ে সংশোধনী
- হাসিনা ফিরবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে জানাল ভারত
- কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মূলধন ও পরিচালনা পর্ষদে বড় পরিবর্তনের প্রস্তাব সিটি ব্যাংকের
- মূলধন ভিত্তি শক্তিশালী করতে বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
- ৩৮৬৪ এমএফএস হিসাব দিয়ে দেশে দিনে ৩৫ নতুন জুয়ার সাইট!
- সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে উদ্ধার মরদেহ
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল, বদলে যেতে পারে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব
- রেকর্ড দামের পথে স্বর্ণ! আজকের নতুন দাম জেনে নিন
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- বিএসইসির উদ্যোগে কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হওয়ার আশা
- হেনস্তার অভিযোগে ডিএসইর এজিএমের বিরুদ্ধে নারীর জিডি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমেছে, বাজার মূলধনও নিম্নমুখী
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘১০০ কোটি টাকা দিলেও নেব না’- ওসির বক্তব্য ভাইরাল
- হারিকেন হাতে নেতা, আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- স্বর্ণ ও রুপার বাজারে নতুন হিসাব, আজকের দর একনজরে
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ, হাইকোর্টের রায়ে মিলল বড় ব্যাখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি পাবেন না যারা
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ২১ ও ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন জানুন সত্যতা
- গোপনে সীমান্ত পার, তারপর শিলং! নানকের দেশ ছাড়ার চাঞ্চল্যকর বর্ণনা
- মোদীকে সরাসরি জবাব দিতে বললেন সাবেক মন্ত্রী
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার













