পদত্যাগের পর ককরোচ পার্টির নেতাদের নতুন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ভারতে এক মাসের বেশি সময় ধরে চলা ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পর পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন সংগঠনটির নেতারা। তবে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা (নিট) ও কয়েকটি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও তরুণদের নিয়ে অনলাইনে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। মাসব্যাপী আন্দোলনের পর শিক্ষার্থীদের অন্যতম দাবি মেনে নিয়ে শনিবার (২৫ জুলাই) বিকেলে পদত্যাগ করেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এরপর আরও দুটি দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সিজেপি। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবিগুলো যৌক্তিকভাবে সমাধানের আশ্বাস দিলে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
আন্দোলন সফল হওয়ার পর তরুণদের সমর্থনে গড়ে ওঠা সংগঠনটি পূর্ণকালীন রাজনীতিতে নামতে পারে বলে গুঞ্জন শুরু হয়। তবে আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সিজেপির নেতারা।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, এই মুহূর্তে তার একমাত্র চিন্তা হলো বাড়ি ফিরে বিশ্রাম নেওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। গত কয়েক মাস ধরে তিনি বাড়ির বাইরে ছিলেন বলেও জানান।
ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে রাঙ্কা বলেন, ভারতে কোনো কিছুকেই কখনো পুরোপুরি ‘না’ বলা যায় না।
তবে সিজেপির আরেক মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট করে বলেন, রাজনীতিতে প্রবেশ করা তাদের সংগঠনের তাৎক্ষণিক লক্ষ্য নয়।
তিনি বলেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া। তার দাবি, ভারতে শত শত রাজনৈতিক দল থাকলেও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থ হয়েছে।
সৌরভ দাস বলেন, তারা আন্দোলনকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চান, যাতে ক্ষমতায় থাকা যেকোনো রাজনৈতিক দল বা নেতা তরুণদের জন্য কাজ করতে এবং তাদের দাবি পূরণে বাধ্য হন।
শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে চূড়ান্ত বৈঠক করেন সিজেপির নেতারা।
বৈঠক প্রসঙ্গে আশুতোষ রাঙ্কা বলেন, আগের আলোচনার তুলনায় এবারের বৈঠকের পরিবেশ ছিল অনেক বেশি আন্তরিক। তার ভাষ্য, আলোচনার বড় অংশ ছিল আন্দোলনকারীদের বাকি দুটি দাবি নিয়ে। দ্রুতই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় এবং সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ায় তারা সন্তুষ্ট।
এর আগে পদত্যাগের বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের শেষ ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। বিষয়টি আর তার ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয় বলেও উল্লেখ করেন তিনি।
‘দেশবিরোধী শক্তি’ যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্যই তিনি পদত্যাগ করেছেন বলে জানান ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে দেশের ঐক্য অটুট রাখা এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়, সেটিও নিশ্চিত করার কথা বলেন তিনি।
অনলাইন থেকে রাজপথে আন্দোলন
গত ২০ জুন ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি অনির্দিষ্টকালের বিক্ষোভ শুরু করার পর আন্দোলনটি অনলাইন থেকে রাজপথে ছড়িয়ে পড়ে।
সাবেক আম আদমি পার্টি নেতা অভিজিৎ দিপকের নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচি অল্প সময়ের মধ্যেই দেশটির অন্যতম বড় যুব আন্দোলনে পরিণত হয়। পরে সমাজকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনে যোগ দিলে তা আরও গতি পায়।
গত ২০ জুলাই কেন্দ্রীয় সরকার প্রথমবারের মতো ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে আলোচনায় বসে। একই সময়ে সোনম ওয়াংচুকের সঙ্গেও আলোচনা করে সরকার।
তবে শিক্ষার্থীরা পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি দিলে পুলিশ তাদের বাধা দেয়। এতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আলোচনার প্রস্তাব দেয়। পরবর্তী আলোচনায় সরকারের আশ্বাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তায় দেওয়া প্রতিশ্রুতির পর বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক।
এরপর শনিবার বিকেলের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা। এর আগেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে জনসমক্ষে সৃষ্টি হওয়া কোনো বিতর্কের পর পদত্যাগ করা দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। এর আগে ২০১৮ সালে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এম জে আকবর।
মুসআব/
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন













