লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: ভোক্তা ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) লোকসান কাটিয়ে আবারও মুনাফায় ফিরেছে। পরিচালন কার্যক্রমে উন্নতি এবং অর্থায়ন ব্যয় (ফাইন্যান্স কস্ট) কমে আসায় প্রতিষ্ঠানটির এই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে।
তবে বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দুর্বল ভোক্তা চাহিদা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রতিকূল বাজার পরিস্থিতির কারণে কোম্পানিটি এখনো সামগ্রিকভাবে লোকসানে রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৩ টাকা ১১ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি লোকসান (এলপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২৪ পয়সা। যদিও ২০২৫ সালের একই সময়ে এই লোকসান ছিল ৬ টাকা ৬১ পয়সা। ফলে অর্ধবার্ষিক ভিত্তিতে লোকসানের পরিমাণ কিছুটা কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৭৬ টাকা ৯০ পয়সা।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ২ টাকা ৫৫ পয়সায় নেমে এসেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে যা ছিল ইতিবাচক ১ টাকা ৬৯ পয়সা। এছাড়া চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ৫ টাকা ৪৯ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৫২ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের বিক্রয় আয় (রাজস্ব) আগের বছরের তুলনায় ৩.৪০ শতাংশ বেড়ে ৮৪০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৮১০ কোটি টাকা। তবে প্রত্যাশার তুলনায় বিক্রি কম হয়েছে, কারণ ভোক্তা ইলেকট্রনিকস বাজারে চাহিদা এখনও দুর্বল।
সিঙ্গারের মতে, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ভোক্তাদের ব্যয় করার প্রবণতা কমে গেছে। ফলে বিক্রিতে প্রত্যাশিত গতি আসেনি।
যদিও কোম্পানির মোট মুনাফার মার্জিন কিছুটা বেড়েছে, তবুও বাজারে তীব্র মূল্য প্রতিযোগিতার কারণে বাড়তি উৎপাদন ব্যয়ের পুরোটা ভোক্তাদের ওপর চাপানো সম্ভব হয়নি।
এদিকে পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) আগের বছরের তুলনায় ১০.৭০ শতাংশ বেড়েছে। এর ফলে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ১৪ কোটি ৮ লাখ টাকা, যেখানে গত বছরের একই সময়ে ২৭ কোটি ৯১ লাখ টাকা কর-পূর্ব লোকসান হয়েছিল।
এছাড়া বিনিময় হার স্থিতিশীল থাকায় কোম্পানির অর্থায়ন ব্যয় ৩৫.৮০ শতাংশ কমেছে, যা মুনাফায় ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে কার্যকরী মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ব্যবস্থাপনায় এখনো চাপ রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। প্রত্যাশার তুলনায় বিক্রি কম হওয়ায় মজুত পণ্যের পরিমাণ (ইনভেন্টরি) ৯.২০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় স্বল্পমেয়াদি ঋণ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ডিলারদের কাছে বেশি ঋণ সুবিধায় পণ্য বিক্রি এবং অর্থ আদায়ে ধীরগতির কারণে কোম্পানির বাণিজ্যিক পাওনা (ট্রেড রিসিভেবল) ৭৭.১০ শতাংশ বেড়েছে।
সিঙ্গার জানিয়েছে, ডিলার ফাইন্যান্সিং, মৌসুমি ব্যবসায়িক ধারা এবং বর্ধিত ঋণ সুবিধার কারণে পরিচালন নগদ প্রবাহে চাপ তৈরি হয়েছে। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে ব্যবসায়িক পরিবেশের উন্নতির সঙ্গে নগদ প্রবাহও ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানিটি।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ






.jpg&w=50&h=35)



