ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

এবার দল থেকেও বাদ পড়লেন এনসিপি নেতা

২০২৬ জুলাই ২৩ ১৯:৫০:৪৫
এবার দল থেকেও বাদ পড়লেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মো. আফতাব মজুমদার জয়কে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদুয়ান হৃদয়ের স্বাক্ষর করা এক চিঠিতে এ বহিষ্কারের আদেশ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মো. আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে তাকে সংগঠনের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বুধবার (২২ জুলাই) ওই ধর্ষণ মামলায় আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনো ব্যক্তিকে আইনগতভাবে দোষী হিসেবে গণ্য করা যায় না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে