ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপ নিয়ে রাষ্ট্রপতির স্পষ্ট জবাব

২০২৬ জুলাই ২৩ ১৭:৫৬:১৯
শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপ নিয়ে রাষ্ট্রপতির স্পষ্ট জবাব

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিক হেলাল উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে দাবি করেন, রাষ্ট্রপতি তাকে ফোন করে বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

হেলাল উদ্দিনের ভাষ্য অনুযায়ী, তিনি আগে একটি ফেসবুক পোস্টে লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। পরে রাষ্ট্রপতি তাকে ফোন করে জানান, এ ধরনের তথ্য "সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক"।

সাংবাদিকের পোস্টে দাবি করা হয়, রাষ্ট্রপতি বলেন, "কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন?" তিনি আরও বলেন, এ ধরনের কোনো প্রতিবেদন তার নজরে আসেনি।

হেলাল উদ্দিনের পোস্ট অনুযায়ী, রাষ্ট্রপতি আরও বলেন, "আমি চ্যালেঞ্জ করছি—এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য-প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যে কোনো রায় আমি মাথা পেতে নেব।"

এছাড়া তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন খবর ছড়িয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এর আগে রাষ্ট্রপতির বিদেশ সফরের সময় শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে এটিই প্রথম প্রকাশ্য অস্বীকৃতির দাবি সামনে এসেছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির বক্তব্যটি সাংবাদিক হেলাল উদ্দিনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে করা দাবির ভিত্তিতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবনের পক্ষ থেকে পৃথক কোনো আনুষ্ঠানিক লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে