ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর

২০২৬ জুলাই ১৩ ১৭:৫৩:০৮
হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকায় তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

রোববার (১২ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। তার ভাষ্য, শেখ হাসিনা বর্তমানে যদি ভারতীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তার নিজ উদ্যোগে দেশে ফেরার সুযোগ নেই। সেক্ষেত্রে তাকে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করা হতে পারে, অথবা ভারত সরকার অন্য কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার দলীয় নেতাকর্মীরা একসঙ্গে দেশে এসে আত্মসমর্পণ করবেন—এমন বক্তব্যের বাস্তবভিত্তি নেই বলে তার ধারণা। তার মতে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য হতে পারে দলীয় নেতাকর্মীদের সক্রিয় রাখা বা রাজনৈতিক বার্তা দেওয়া।

আপিলের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশ্লিষ্ট ধারায় নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর আপিল গ্রহণের সুযোগ সীমিত। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হলে বা তিনি দেশে ফিরলে প্রথমে আদালতের রায় অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এরপর আপিলের সুযোগ আছে কি না, তা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে