একটি মশার কামড়েই বিপদ!
নিজস্ব প্রতিবেদক: একসময় ডেঙ্গুর বাহক এডিস মশাকে বলা হতো ‘বনেদি মশা’। কারণ, ধারণা ছিল—এটি শুধু শহরের অভিজাত এলাকায় জন্মায় এবং সেখানকার মানুষই বেশি আক্রান্ত হন। সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। এখন এডিস মশা শহর থেকে গ্রাম, জেলা থেকে উপজেলা—দেশের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে।
এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। যেমন—ফ্রিজের নিচের ট্রে, এসির পানি জমার স্থান, ফুলের টব, মানিপ্ল্যান্টের বোতল, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা ভবন নির্মাণস্থলের পানিভর্তি চৌবাচ্চা। এসব স্থান নিয়মিত পরিষ্কার না করলে সহজেই সেখানে এডিসের লার্ভা জন্ম নেয়।
বাংলাদেশে ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ২০১৯ এবং বিশেষ করে ২০২৩ সালে রোগটি ভয়াবহ রূপ নেয়। ওই বছর লাখো মানুষ আক্রান্ত হন এবং প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়। তবে দেশে ডেঙ্গুর ইতিহাস আরও পুরোনো। ১৯৬৪ সালে প্রথম এ রোগ শনাক্ত হয়, যা তখন ‘ঢাকা ফিভার’ নামে পরিচিত ছিল। এরও বহু আগে, ১৮২৪ সালে কলকাতায় ডেঙ্গুর প্রথম প্রাদুর্ভাবের তথ্য পাওয়া যায়।
সময়ের সঙ্গে এডিস মশার বিস্তার ও আচরণেও পরিবর্তন এসেছে। আগে এটি মূলত দিনের বেলায় কামড়াত, এখন অনেক ক্ষেত্রেই সন্ধ্যা ও রাতেও সক্রিয় থাকে। ফলে ডেঙ্গুর ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত।
চলতি বছরও ডেঙ্গু উদ্বেগ বাড়াচ্ছে। ইতোমধ্যে সারা দেশে প্রায় সাত হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১৯ জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৃষ্টিপাত, তাপমাত্রা ও আর্দ্রতার কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাঁদের মতে, শুধু ফগিং করে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়; বরং মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়।
ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—প্রজননস্থল ধ্বংস, সরকারি-বেসরকারি হাসপাতালের তথ্য সমন্বয়, উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত এলাকায় দ্রুত ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের প্রস্তুতি নিশ্চিত করা, সমন্বিত উদ্যোগ এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। কোথাও যাতে তিন থেকে পাঁচ দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরা এবং বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। গণমাধ্যম, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই পারে এই রোগের বিস্তার রোধ করতে।
সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি নিজেদের বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। মানুষ বাঁচলে দেশ বাঁচবে—এই অঙ্গীকারই হোক সবার।
মুসআব/
পাঠকের মতামত:
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













