ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

২০২৬ জুলাই ০৯ ১৯:২০:২৭
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: সরকার প্রশাসনের উপসচিব পদমর্যাদার ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া সব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে এরই মধ্যে কোনো কর্মকর্তার দপ্তর পরিবর্তিত হয়ে থাকলে, তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে এ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।পদোন্নতিপ্রাপ্ত ১৭৯ কর্মকর্তার তালিকা দেখতে ক্লিক করুন

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে