ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ

২০২৬ জুলাই ০৯ ১৫:৫০:৩৫
স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) ব্যাংকটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে। একই সঙ্গে ব্যাংকটির আউটলুক ‘স্টেবল’ রাখা হয়েছে।

রেটিং নির্ধারণের ক্ষেত্রে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত (Audited) আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে