একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে বড় দুশ্চিন্তায় রয়েছে শেষ আটে ওঠা দলগুলো। প্রতিপক্ষকে হারানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে হলুদ কার্ড থেকেও বাঁচিয়ে রাখতে হবে। কারণ কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলেই ১৮ ফুটবলার সেমিফাইনালে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।
৪৮ দলের বিশ্বকাপ এখন কোয়ার্টার ফাইনালে। একদিনের বিরতির পর ৯ জুলাই শুরু হচ্ছে শেষ আটের লড়াই। এ পর্বে কয়েকটি দলকে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ তাদের একাধিক ফুটবলার ইতোমধ্যে নকআউট পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছেন।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলেরই চারজন করে খেলোয়াড় নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন।ইংল্যান্ডের ঝুঁকিতে থাকা খেলোয়াড়রা হলেন—জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস ও মার্ক গেয়ি।মরক্কোর তালিকায় রয়েছেন—ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল ও বিলাল এল খানুস।
এ ছাড়া ফ্রান্সের মানু কোনে, মাইকেল ওলিসে ও ব্রাডলি বারকোলা; সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুহাইম; আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েল; স্পেনের ফেরান তোরেস; বেলজিয়ামের ব্র্যান্ডন মেচেলে এবং নরওয়ের অ্যান্তোনিও নুসাও একই ঝুঁকিতে রয়েছেন।
ফলে কোয়ার্টার ফাইনালে এসব ফুটবলারের প্রতিটি ট্যাকল, ফাউল কিংবা অপ্রয়োজনীয় প্রতিবাদ তাদের ব্যক্তিগতভাবে যেমন ক্ষতির কারণ হতে পারে, তেমনি দলের সেমিফাইনালের পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলতে পারে।বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে অতিরিক্ত একটি নকআউট পর্ব যুক্ত হওয়ায় হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা।
নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল হয়ে যায়। এরপর শেষ ৩২ ও শেষ ষোলোর ম্যাচে পাওয়া হলুদ কার্ডের হিসাব কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বহাল থাকে।
তবে কোয়ার্টার ফাইনাল শেষে হলুদ কার্ডের হিসাব আবারও শূন্য হয়ে যাবে। ফলে কোনো খেলোয়াড় হলুদ কার্ডের কারণে ফাইনাল মিস করবেন না। তবে সেমিফাইনালে সরাসরি লাল কার্ড দেখলে আগের মতোই ফাইনালে নিষিদ্ধ থাকতে হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে দুটি ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলেই একজন খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন। অন্যদিকে সরাসরি লাল কার্ড দেখলে পরের ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে। গুরুতর বা সহিংস আচরণের ক্ষেত্রে ফিফার শৃঙ্খলা কমিটি চাইলে আরও কঠোর শাস্তিও দিতে পারে।
সূচি অনুযায়ী, ৯ থেকে ১২ জুলাই কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ ও ১৫ জুলাই সেমিফাইনাল, ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি





.jpg&w=50&h=35)







