ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ জুলাই ০৯ ১৫:৪১:৫৪
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের তিন কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এজন্য কোম্পানি ৩টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্স।

আগামী ১৪ জলাই, বিকাল সাড়ে ৩টায় প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং ১৫ জুলাই বিকাল পৌনে ৩টায় সেনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩টির ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে