ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!

২০২৬ জুলাই ০৯ ১৫:৩১:০৯
হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে তার নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ ও শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন এখন প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবে। ফলে গেজেট প্রকাশ ও শপথ গ্রহণে আর কোনো বাধা নেই।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন। অভিযোগে বলা হয়, সারোয়ার আলমগীর ঋণখেলাপি।

আপিলের শুনানি শেষে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর।

গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।

পরবর্তীতে জামায়াত প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করলেও সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী হন। তবে আইনি জটিলতার কারণে তার নির্বাচনের ফলের গেজেট প্রকাশ স্থগিত ছিল।

পরে আপিল বিভাগের নির্দেশে হাইকোর্টে চলমান রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হয়। এ রায়ের মাধ্যমে সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে