শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশের বিদ্যমান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আন্তর্জাতিক হিসাবমান অনুসরণ করে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনের পরিবর্তে সংক্ষিপ্ত (কনডেন্সড) আর্থিক প্রতিবেদন চালুর পরিকল্পনার কথা জানিয়েছে কমিশন। একই সঙ্গে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সহজীকরণ এবং কাগজনির্ভর কার্যক্রম কমিয়ে পুরো নিয়ন্ত্রক ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।
নিয়ন্ত্রকের দায়িত্ব শুধু তদারকি নয়, বাজারের বিকাশও
অনুষ্ঠানে বক্তব্যে মাসুদ খান বলেন, কমিশনের দায়িত্ব কেবল বাজার নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়; বরং শেয়ারবাজারের বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। নতুন কমিশনের প্রধান লক্ষ্য হচ্ছে বাজারসংশ্লিষ্ট সব অংশীজনের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান বের করা।
তিনি বলেন, "আমরা আপনাদের মধ্য থেকেই এসেছি। আপনাদের কষ্ট, দুর্ভোগ ও বাস্তবতা আমরা বুঝি।"
ত্রৈমাসিক প্রতিবেদনে আসছে বড় পরিবর্তন
বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। তবে আন্তর্জাতিক হিসাবমান আইএএস-৩৪ (IAS-34) অনুসরণ করে ভবিষ্যতে সংক্ষিপ্ত আর্থিক প্রতিবেদন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আর পূর্ণাঙ্গ তিন মাসের রিপোর্ট চাইবো না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কনডেন্সড রিপোর্টিং চাই।"
আইপিও প্রক্রিয়া সহজ করতে শুরু হচ্ছে বিধিমালা পর্যালোচনা
মাসুদ খান বলেন, দেশের অনেক ভালো ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী নয়। এর অন্যতম কারণ বর্তমান আইপিও প্রক্রিয়ার জটিলতা এবং দীর্ঘ সময় লাগা।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই আইপিও বিধিমালা পুনর্বিবেচনার কাজ শুরু হবে। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে যৌথ বৈঠক করবে কমিশন।
তার ভাষায়, "আমাদের আইপিও প্রসেসকে অনেক সহজ করতে হবে। কোম্পানিগুলোকে বাজারে আসতে উৎসাহিত করতে হবে।"
কাগজের পরিবর্তে ডিজিটাল হবে বিএসইসির কার্যক্রম
বিএসইসি চেয়ারম্যান বলেন, কমিশনের কার্যক্রম এখনো অনেকাংশেই কাগজনির্ভর। দায়িত্ব গ্রহণের প্রথম দিন অসংখ্য ফাইল দেখে তিনি বিস্মিত হয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, "একজন মানুষ যখন আমার কাছে আসে, সে তার সমস্যার বর্ণনা শুনতে চায় না; সে সমাধান চায়। তাই আমি কমিশনের সবাইকে বলেছি, আমাদের ‘সল্যুশন মাইন্ডসেট’ নিয়ে কাজ করতে হবে।"
তিনি জানান, ধাপে ধাপে কমিশনের সব ধরনের রেগুলেটরি রিপোর্টিং ডিজিটাল করা হবে। এ লক্ষ্যে এক্সবিআরএল (XBRL), এক্সএমএল (XML)-ভিত্তিক রিপোর্টিং ব্যবস্থা এবং আধুনিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যাতে তথ্য বিশ্লেষণের কাজও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
করপোরেট অভিজ্ঞতা কাজে লাগানোর প্রতিশ্রুতি
নিজের করপোরেট অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে মাসুদ খান বলেন, লাফার্জে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালনকালে তাকেও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ফলে বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যাগুলো সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিশনের কার্যক্রম পরিচালনা করা হবে।
ডিজিটাল ট্রেডিংয়ে জোর
বাজারে এখনো গ্রাহকের স্বাক্ষরের অপব্যবহারের অভিযোগ পাওয়া যায় উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, এ ধরনের সমস্যা দূর করতে ডিজিটাল ট্রেডিং ব্যবস্থা সম্প্রসারণ জরুরি।
ব্রোকারদের উদ্দেশে তিনি বলেন, "ডিজিটাল যুগে আমাদের এগোতেই হবে।"
টি+১ সেটেলমেন্টে ইতিবাচক অবস্থান
বাজারে টি+১ সেটেলমেন্ট চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি বলেন, এটি সময়ের প্রয়োজন। তবে শর্ট সেলিং এবং স্ক্রিপ্ট নেটিংয়ের মতো বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে বাজারের সক্ষমতা ও পরিপক্বতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে অগ্রসর হতে হবে।
ডিএসইকে আরও ক্ষমতায়নের ইঙ্গিত
মাসুদ খান বলেন, আইপিও অনুমোদন, সার্ভেইলেন্সসহ বিভিন্ন নিয়ন্ত্রক দায়িত্ব পালনে স্টক এক্সচেঞ্জগুলোর সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, "কমিশন সব বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। যেসব দায়িত্ব স্টক এক্সচেঞ্জের সেগুলো তাদেরই পালন করতে হবে।"
মিউচুয়াল ফান্ড শিল্পের উন্নয়নে গুরুত্ব
তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এখনো মূলত খুচরা বিনিয়োগকারীনির্ভর। দীর্ঘমেয়াদে বাজারকে শক্তিশালী করতে হলে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশের বিকল্প নেই।
তিনি আরও বলেন, অতীতে কয়েকটি বড় মিউচুয়াল ফান্ডে অনিয়মের ঘটনায় পুরো খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কমিশন বিভিন্ন আইনি জটিলতারও সম্মুখীন হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সিকিউরিটিজ ট্রাইব্যুনালকে কার্যকর করা এবং প্রয়োজন হলে বিশেষায়িত আদালত গঠনের বিষয়েও কমিশন কাজ করছে বলে জানান তিনি।
বিদেশি বিনিয়োগকারীদের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ
বিএসইসি চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশে সহজে বিনিয়োগ করতে পারলেও মুনাফা বা মূলধন দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা জটিলতায় পড়েন।
তিনি জানান, মূলধনী মুনাফা (ক্যাপিটাল গেইন) কর নির্ধারণের বর্তমান পদ্ধতি জটিল হওয়ায় বিষয়টি সহজ ও বাস্তবসম্মত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে যৌথভাবে কাজ করবে কমিশন।
আর্থিক শিক্ষায় গুরুত্বারোপ
দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান এখনো সীমিত বলে মন্তব্য করেন মাসুদ খান। তিনি বলেন, অনেক বিনিয়োগকারী সিডিবিএলের পাঠানো এসএমএসও গুরুত্ব দিয়ে পড়েন না।
তার মতে, পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদে টেকসই করতে বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষার পরিধি বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ছয় মাস পর জবাবদিহির প্রতিশ্রুতি
ডিবিএর এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত বলে মন্তব্য করে বিএসইসি চেয়ারম্যান বলেন, "ছয় মাস বা এক বছর পর আবার ডাকবেন। তখন আমরা এসে বলবো—কী বলেছিলাম, আর কী করেছি। আমি এই জবাবদিহি চাই।"
তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারকে এগিয়ে নিতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি এবং বিনিয়োগকারী—সব পক্ষকে একই লক্ষ্য নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান ও নাফিজ আল তারিক, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ারসহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ খান/
পাঠকের মতামত:
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পিপলস লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বে-লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউরোপের ৬ দেশে থাইরক্স ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা
- পিপলস লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ধরা পড়ে সাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
- সৌরভ গাঙ্গুলির জায়গায় ‘দাদাগিরি’তে এবার নতুন সিজনে চমক
- ফেসবুক-হোয়াটসঅ্যাপে হয়রানি; নতুন আইনের খসড়া প্রস্তুত
- কাশিমপুর কারাগারে ঐশীর বর্তমান অবস্থা ও জীবনযাপন
- খামেনির জানাজায় অংশ নিতে ইরানে স্পিকার
- হজে যেতে লাগবে যেসব তথ্য—নতুন নিয়ম জারি!
- হাসনাত–বসুন্ধরা গ্রুপ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ
- যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ
- যুবদের জন্য বিশেষায়িত নতুন ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ
- বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ, শেয়ারবাজারে বাড়ছে ঝুঁকি
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- তিন দফতরে নতুন মহাপরিচালক
- ফেসবুক আয় নিয়ে ১৩ এমপিকে ঘিরে নতুন বিতর্ক
- ৬.২ মাত্রার কম্পনের পর ফের ভূমিকম্প, উদ্বেগ বাড়ছে
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন উদ্যোগ, শেয়ারবাজার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা গভর্নরের










