ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স

২০২৬ জুলাই ০৩ ১১:৩৫:২৮
জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। তবে এ সময়ে দেশের ৮টি ব্যাংকে এক ডলারও রেমিট্যান্স আসেনি।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে রেমিট্যান্সবিহীন ব্যাংকগুলোর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক।

রেমিট্যান্স না পাওয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। বিশেষায়িত ব্যাংকের মধ্যে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি খাতে পদ্মা ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংক-এও জুনজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি।

এ ছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে আল ফালাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া-তেও কোনো প্রবাসী আয় জমা পড়েনি।

অন্যদিকে, জুন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। মার্চে আসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার এবং এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে