ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা

২০২৬ জুলাই ০২ ১৭:৩১:০৫
পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা

নিজস্ব প্রতিবেদক: জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এক পাকিস্তানি নাগরিককে খাবার না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় লেখিকা নিবেদিতা শুক্লার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

আয়ারল্যান্ডের ডাবলিনপ্রবাসী এই লেখিকা এক্স (সাবেক টুইটার)-এ তার ১০ ঘণ্টার ট্রানজিট অভিজ্ঞতা শেয়ার করেন। পোস্টে তিনি অভিযোগ করেন, প্রবাসে ভারতীয় পাসপোর্টের কারণে তিনি বৈষম্যের শিকার হয়েছেন। তবে একই পোস্টে তিনি জানান, বিমানবন্দরে একজন আর্থিকভাবে অসচ্ছল মনে হওয়া ব্যক্তিকে খাবার দেওয়ার উদ্যোগ নিলেও পরে জানতে পারেন তিনি পাকিস্তানের করাচিতে যাচ্ছেন—এ কথা জানার পর তিনি খাবার না দিয়েই ফিরে আসেন।

এই অংশটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, জাতীয় পরিচয়ের ভিত্তিতে খাবার না দেওয়া নিজেই এক ধরনের বৈষম্য এবং এটি তার আগের অভিযোগের সঙ্গে সাংঘর্ষিক।

একাধিক ভারতীয় ব্যবহারকারীই তার আচরণকে “ভণ্ডামি” ও “বৈষম্যমূলক মনোভাব” বলে সমালোচনা করেন। তাদের মতে, একজন মানুষের নাগরিকত্ব দেখে মানবিক আচরণ পরিবর্তন করা বৈষম্যেরই আরেক রূপ।

পাকিস্তানি ব্যবহারকারীরাও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান এবং অনেকে বলেন, আন্তর্জাতিক পরিবেশে মানুষকে জাতীয়তার ভিত্তিতে বিচার করা উচিত নয়। অনেকেই অভিজ্ঞতা তুলে ধরে দাবি করেন, বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে তারা ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের আচরণই পেয়েছেন।

সমালোচনার মুখে ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্য, মানবিকতা এবং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে