শেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষা বিস্তারে বিএসইসির নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং বর্তমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে সচেতন বিনিয়োগের সংস্কৃতি গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে ঢাকা কমার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ‘প্রাথমিক বিনিয়োগ শিক্ষা (আর্থিক সাক্ষরতা)’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কমিশন।
বুধবার (১ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শেয়ারবাজারে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের সচেতনতা উন্নয়নের লক্ষ্যে বিএসইসি দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১ জুলাই রাজধানীর মিরপুরে অবস্থিত বিএসইসি ভবনের বহুমুখী মিলনায়তনে ঢাকা কমার্স কলেজের অর্থ ও ব্যাংকিং বিভাগের প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
অনুষ্ঠানে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান ‘আর্থিক সাক্ষরতার মৌলিক ধারণা’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বিএসইসির অতিরিক্ত পরিচালক শেখ মো. নূরুল কবির ‘বিনিয়োগের ঝুঁকি ও বিনিয়োগকারীদের সুরক্ষা’ বিষয়ে বক্তব্য দেন। একই অনুষ্ঠানে বিএসইসির সম্মানিত কমিশনার মো. নাজিফ আল তারিক ‘আর্থিক পরিকল্পনা’ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের শেয়ারবাজারে বিনিয়োগের প্রাথমিক ধারণা, বিনিয়োগের সম্ভাব্য ঝুঁকি, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের অধিকার ও সুরক্ষা, ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা এবং সচেতন বিনিয়োগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় তারা শেয়ারবাজার ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিএসইসির কমিশনার মো. নাজিফ আল তারিক সমাপনী বক্তব্য দেন। পরে প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে অংশগ্রহণের সনদ তুলে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বর্তমান বিনিয়োগকারী এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং শেয়ারবাজার সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










