ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

সৌরভ গাঙ্গুলির জায়গায় ‘দাদাগিরি’তে এবার নতুন সিজনে চমক

২০২৬ জুলাই ০২ ১২:১৬:৫৩
সৌরভ গাঙ্গুলির জায়গায় ‘দাদাগিরি’তে এবার নতুন সিজনে চমক

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় টেলিভিশন কুইজ শো দাদাগিরি-এ বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে শোটি সঞ্চালনা করে আসা ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব।

সৌরভ গাঙ্গুলি ‘দাদাগিরি’র মোট ১০টি সিজনের মধ্যে ৯টি সিজন সঞ্চালনা করেছিলেন। প্রায় দেড় যুগ ধরে শোয়ের মুখ হয়ে থাকা এই তারকা এবার নতুনভাবে যুক্ত না থাকলেও দর্শকদের মধ্যে তার উপস্থিতি ও অবদান নিয়ে আলোচনা চলছে।

নতুন সিজনের শুটিং শুরু হয়েছে বুধবার (১ জুলাই)। সেখানেই প্রথমবার ‘দাদাগিরি’র নতুন সিজনের শুটিংয়ে অংশ নেন দেব।তিনি বলেন, সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার সম্পর্ক ভালো এবং তিনি এই শো নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। দেব স্পষ্ট করে বলেন, এটি কাউকে “রিপ্লেস” করা নয়, বরং নতুনভাবে যাত্রা শুরু করা।

দেবের ভাষায়, “আমি দাদাকে রিপ্লেস করিনি। সবাই চায় শো আরও ভালো হোক। দাদার সিদ্ধান্ত, চ্যানেলের সিদ্ধান্ত এবং আমার ভাবনা—সব মিলিয়েই এটা হয়েছে।”তিনি আরও জানান, সৌরভ গাঙ্গুলি এই পরিবর্তনে খুশি এবং তাকে অনেক টিপস দিয়েছেন।

দেব আশা প্রকাশ করেন যে, আগের সিজনের মতোই নতুন সিজনও দর্শকের ভালোবাসা পাবে। তিনি বলেন, এই শো শুধু বিনোদন নয়, বরং বুদ্ধিজীবী থেকে সাধারণ দর্শক—সবাইয়ের কাছেই জনপ্রিয়।

তার মতে, এটি বাংলার সবচেয়ে বড় টেলিভিশন শো, যা দীর্ঘদিন ধরে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছে। তাই নতুন দায়িত্ব নেওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ।

শুধু সঞ্চালকই নয়, এই সিজনে পরিবর্তন এসেছে শোয়ের টাইটেল ট্র্যাকেও। আগে যেখানে সংগীতশিল্পী অরিজিতের কণ্ঠ শোনা যেত, এবার সেখানে নতুন কণ্ঠে গান গেয়েছেন ঈশান মিত্র।নতুন সিজনটি আগামী ৫ জুলাই রাত ৯টায় সম্প্রচার শুরু হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে