ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বুধবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

২০২৬ জুন ৩০ ১২:৩৫:৪৭
বুধবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজারের লেনদেনও।

তবে বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। সেখানে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই ব্যাংকগুলো অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।

এ সময় কর্মকর্তারা যেন নির্বিঘ্নে অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারেন, সে জন্য দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

ব্যাংক হলিডের কারণে গ্রাহকরা কোনো শাখা থেকে—টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট ও পে-অর্ডার সেবা, আন্তঃব্যাংক লেনদেনসহ শাখাভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন না। শেয়ারবাজারেও লেনদেন হবে না

ব্যাংক বন্ধ থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও বুধবার লেনদেন হবে না। কারণ পুঁজিবাজারের অধিকাংশ আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়।

প্রতি বছর ৩১ ডিসেম্বর বার্ষিক হিসাব চূড়ান্ত ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্যও ব্যাংক হলিডে পালন করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে