ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের অনুমোদন দিল শ্যামপুর সুগার মিলসের পর্ষদ

২০২৬ জুন ৩০ ১১:৪১:৩৪
সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের অনুমোদন দিল শ্যামপুর সুগার মিলসের পর্ষদ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের অনুমোদন দিয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এম/এস মাহফেল হক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানির সম্পদের বহনমূল্য ২১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৬৩০ টাকা থেকে বেড়ে ৭৮৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৯১ টাকা হয়েছে।

এর ফলে ৭৬৩ কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪৬১ টাকার পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। কোম্পানি জানিয়েছে, নিরীক্ষকের পর্যালোচনা এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে এই পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত কোম্পানির আর্থিক বিবরণীতে প্রতিফলিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে