আজ থেকেই বাংলাদেশিদের জন্য খুলে গেল ভারতের দরজা
নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। আজ রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীরা আবারও ভারতে ভ্রমণের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সম্প্রতি জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক বিবেচনায় মেডিক্যাল ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে চিকিৎসার জন্য যাওয়া আবেদনকারীরা সহজে সেবা পান।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রেও এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করে ভারত। পরে সীমিত পরিসরে মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি ক্যাটাগরির ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।
ভারতের ভিসার জন্য প্রথমে নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ফর্মটি ডাউনলোড করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে।
আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের পর নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সফলভাবে ওয়েবফাইল আপলোডের পরই বুকিংয়ের সুযোগ মিলবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
পর্যটন ভিসার আবেদনের জন্য সাধারণত প্রয়োজন হবে—কমপক্ষে ৬ মাস মেয়াদসম্পন্ন মূল পাসপোর্ট, যাতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকে।পাসপোর্টের প্রয়োজনীয় পাতার ফটোকপি এবং পূর্বের সব পাসপোর্ট (যদি থাকে)।সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি।ঠিকানার প্রমাণ হিসেবে সাম্প্রতিক ইউটিলিটি বিল।
চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগপত্র বা কর্মরত প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট।অনলাইনে পূরণ করা ভিসা আবেদনপত্র।
পর্যটন ভিসার জন্য আলাদা কোনো ভিসা ফি নেই। তবে ভিসা প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাকের নির্ধারিত ১,৫০০ টাকা সার্ভিস চার্জ অনলাইনে পরিশোধ করতে হবে।
ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী আইভ্যাক থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
ভারতের পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে চিকিৎসা, ভ্রমণ, পারিবারিক সফর এবং ব্যবসায়িক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মুসআব/
পাঠকের মতামত:
- আজ থেকেই বাংলাদেশিদের জন্য খুলে গেল ভারতের দরজা
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমলেও বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড
- শ্রমিক অসন্তোষের অবসান, পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরছে এপেক্স স্পিনিং
- প্রথম প্রান্তিকে লাইফ ফান্ডে ঘুরে দাঁড়ালো পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ফাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাস ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা
- শ্রমবাজার উন্মুক্তে বাংলাদেশ-মালয়েশিয়ার নতুন সমঝোতা
- সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে বিতর্ক
- সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র একজন নিহত
- ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু
- বিশ্বকাপে শেষ ৩২, নিশ্চিতের অপেক্ষায় চার দল
- বিমা খাত সংস্কারে তিন স্তম্ভের রোডম্যাপ দিলেন আইডিআরএ চেয়ারম্যান
- ডিএমডি ও সিবিও পদে এনআরবিসি ব্যাংকে শাহীন হাওলাদারের যোগদান
- ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিমা খাতে আস্থার সংকট কাটাতে সুশাসন ও নতুন পণ্যের ওপর জোর
- বাজেটে শেয়ারবাজারবান্ধব পরিবর্তনের আভাস, বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত
- ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা
- চলতি সপ্তাহে ১৬ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর
- ব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা
- জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা
- এই অপশনটি চালু করলে কখনো হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট
- খালি পেটে খাওয়া যাবে না যেসব ফল
- বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
- দাবদাহে নাজেহাল ইউরোপ, তবু ঘরে ঘরে নেই এসি
- ইরানে মার্কিন হামলার পর পাল্টা জবাব তেহরানের
- স্বর্ণের নতুন দর ঘোষণা, আজকের মূল্য তালিকা এক নজরে
- বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করল যুবক, অতঃপর...
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
- শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত
- নতুন ৬ দেশকে সুখবর দিল আরব আমিরাত
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- সমাবেশ ঘিরে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে
- বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার
- জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
- ফোনেই পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা
- ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা: হযরত আইয়ুব (আ.)-এর জীবনকাহিনি
- আশুরার দিনে বিদআত থেকে সতর্ক থাকুন
- ‘মদ্যপানে লাইসেন্স কেন লাগবে, বুঝি না’—সংসদে এমপি
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই বিপাকে ইরান ফুটবল দল
- চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- সাকিব আল হাসান গ্রেপ্তার













