ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০২৬ জুন ২৩ ১৬:৩১:৫০
আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ও আইনি অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতর-এ অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, সেই বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। তার ভাষ্য অনুযায়ী, দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, তা ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতেই স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় কোনো রাজনৈতিক কর্মসূচি পরিচালনার চেষ্টা করা হলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগ সম্পর্কে নিজের মূল্যায়নে ডা. জাহেদ উর রহমান বলেন, দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং দল হিসেবে তাদের বিচার হওয়া উচিত কি না, সেটিও আদালতের বিবেচ্য বিষয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে