ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

রাশেদ খাঁনকে রেখে আসব ডোনাল্ড ট্রাম্প নামে গরুর পাশে

২০২৬ জুন ২১ ১৬:৫৭:৩৫
রাশেদ খাঁনকে রেখে আসব ডোনাল্ড ট্রাম্প নামে গরুর পাশে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা রাশেদ খাঁনকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক ও রসাত্মক মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা।

রোববার (২১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে শনিবার (২০ জুন) রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে হানজালাকে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

এর জবাবে হানজালা লেখেন, তিনি চিড়িয়াখানায় যেতে রাজি আছেন, তবে তিনি থাকবেন বাঘের সঙ্গে। কারণ, বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত নয়।

পোস্টে বিএনপি নেতা রাশেদ খাঁনকে কটাক্ষ করে তিনি আরও লেখেন, তাকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি গরুর পাশে রেখে আসবেন এবং দেখতে চান তারা কতক্ষণ গল্প করতে পারেন।

স্ট্যাটাসের শেষ অংশে রসিকতার সুরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে হানজালা বলেন, গরুটি যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।

দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এ পাল্টাপাল্টি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে