ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬

উত্তপ্ত বাক্যবিনিময়, সমালোচনায় এসিল্যান্ড

২০২৬ জুন ২০ ১২:২০:৩৯
উত্তপ্ত বাক্যবিনিময়, সমালোচনায় এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তথ্য সংগ্রহ ও একটি অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে কয়েকজন সাংবাদিক সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। এ সময় এসিল্যান্ড প্রথমে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা টেবিলে রাখতে বলেন।

সাংবাদিকদের দাবি, পরে বুম ও ক্যামেরা দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একপর্যায়ে সাংবাদিকদের হাতে থাকা সরঞ্জাম সরিয়ে দিয়ে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। পরে তিনি সরকারি গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রংপুর মহাসড়কের ফোরলেন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন। অভিযোগে বলা হয়েছে, অর্পিত সম্পত্তিকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ উত্তোলন করা হয়েছে।

হেনস্তার অভিযোগকারী সাংবাদিকরা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে অবহিত করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হলে তিনি বিস্তারিত শুনতে সাংবাদিকদের ডেকে পাঠান।

এ বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখা হবে।

তবে অভিযোগ অস্বীকার না করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, “আমার অনুমতি ছাড়া ভিডিও ধারণ শুরু করা হয়েছিল। বিষয়টি যথাযথ ছিল না।”

ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে স্থানীয়দের।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে