ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬

আবারও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ

২০২৬ জুন ২০ ১১:০৩:৩৭
আবারও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দুই দফা দাম কমানোর পর আবারও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা।

শনিবার (২০ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। নতুন এই মূল্য শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৯ জুন) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি এবং ৩৯ বার দাম হ্রাস করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে