ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬

২০ জুন ব্রাজিলের খেলা, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে

২০২৬ জুন ১৯ ১৯:৩০:৩৮
২০ জুন ব্রাজিলের খেলা, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য শনিবার (২০ জুন) ভোরে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে হাইতির মুখোমুখি হবে দলটি।

ম্যাচটি দেশের তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশনে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

তবে সরাসরি সম্প্রচার দেখতে ডিস বা কেবল সংযোগযুক্ত টেলিভিশন প্রয়োজন হবে। অনলাইন টিভি প্ল্যাটফর্মে সরাসরি ম্যাচ দেখা নাও যেতে পারে, যদিও পরে রেকর্ডকৃত সম্প্রচার দেখার সুযোগ থাকতে পারে।

মোবাইল ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ থেকেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নির্ধারিত সাবস্ক্রিপশন নিতে হবে। মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপের মাধ্যমে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় ম্যাচ প্রদর্শনের ব্যবস্থাও করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে