ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিন আ.লীগ নেতাকর্মীর

২০২৬ জুন ১৭ ১১:৪৭:২৩
দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিন আ.লীগ নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিরা হলেন— ৫ নম্বর বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারান বালা এবং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. রইচ মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, সাংবাদিকদের উপস্থিতিতে তারা নিজ নিজ দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে ভবিষ্যতে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না বলেও উল্লেখ করেন।

তারা বলেন, ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চান।তবে পদত্যাগের কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে