ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে নতুন সুবিধা আনছে মেটা

২০২৬ জুন ১৭ ১০:৩১:০০
তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে নতুন সুবিধা আনছে মেটা

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক একাধিক নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এসব ফিচারের মাধ্যমে তথ্য অনুসন্ধান, কনটেন্ট তৈরি এবং ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মেটা জানায়, নতুন প্রযুক্তিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘এআই মোড’। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সাধারণ ভাষায় প্রশ্ন করে সরাসরি উত্তর পেতে পারবেন। মেটার এআই সিস্টেম পাবলিক পোস্ট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করবে।

তবে ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের ওপর ভিত্তি করে উত্তর তৈরি হওয়ায় তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিয়ে প্রশ্ন থাকতে পারে বলে মত দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

এ ছাড়া সৃজনশীল কনটেন্ট তৈরির জন্য নতুন ভিডিও এডিটিং টুল এবং ‘এআই ফটো প্রিসেট’ ফিচার যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবির পোশাক, চুলের ধরন বা সামগ্রিক লুক পরিবর্তন করতে পারবেন।

মেটা আরও জানিয়েছে, আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ইন্টারঅ্যাকটিভ ফিচার চালু করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠান, ফুটবল ক্লাব, খেলোয়াড় এবং কনটেন্ট নির্মাতাদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে কোম্পানিটি।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে