ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি

২০২৬ জুন ১৬ ১৫:১৮:০৩
ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার লেনদেনের সময় পাঁচ মিনিট বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৭ জুন ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে। ডিএসইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেয়ার লেনদেন চলবে। এছাড়া পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত।

এর আগে সরকারি নির্দেশনায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ডিএসইর লেনদেনের সময় ৩০ মিনিট কমিয়ে আনা হয়েছিল। সে অনুযায়ী, লেনদেন চলত সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত এবং পোস্ট-ক্লোজিং সেশন ছিল দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, লেনদেনের সময় আরও পাঁচ মিনিট বাড়ানো হয়েছে। যদিও স্বাভাবিক পরিস্থিতিতে ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন কার্যক্রম পরিচালিত হয়েছিল।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, লেনদেনের সময় সামান্য বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য কিছুটা বাড়তি সুযোগ সৃষ্টি করবে এবং বাজার কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে