ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ জুন ১৪ ১১:৪৪:৩২
দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করলেও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখায় সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল সরকার। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘পরিকল্পিত গণহত্যা’ হিসেবে আখ্যা দিলেও জ্বালানি রপ্তানিসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

ব্রাজিল সরকারের বিশেষ উপদেষ্টা সেলসো আমোরিম জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কিছু চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে। তবে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিবেচনার কারণেই সরকার কঠোর পদক্ষেপ নিতে দ্বিধায় রয়েছে। তবে নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য, বিশেষ করে জ্বালানি রপ্তানি বন্ধের দাবি জানিয়ে আসছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইসরায়েলে ব্রাজিলের মোট রপ্তানির সবচেয়ে বড় অংশ ছিল জ্বালানি তেল, যা মোট রপ্তানির প্রায় ৩০ শতাংশ। এছাড়া গরুর মাংস ও সয়াবিনও উল্লেখযোগ্য রপ্তানি পণ্যের মধ্যে ছিল।

অর্থনীতিবিদদের মতে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হলে ব্রাজিলের তুলনায় ইসরায়েল বেশি চাপে পড়তে পারে, কারণ খাদ্য ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ পণ্যে ব্রাজিলের ওপর দেশটির নির্ভরতা রয়েছে।

এদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও টানাপোড়েনের মধ্যে রয়েছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট লুলার মন্তব্যকে ঘিরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয় এবং এরপর থেকে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতের পদ শূন্য রয়েছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে