বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক :টানা দ্বিতীয় দিনের মতো মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে অপর একটি সূচক নিম্নমুখী ছিল। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, আগের কার্যদিবসে সূচকের যে পরিমাণ পতন হয়েছিল, বৃহস্পতিবার প্রায় একই পরিমাণ সূচক পুনরুদ্ধার হয়েছে, যা বাজারের স্বাভাবিক আচরণেরই প্রতিফলন। এদিন জাতীয় বাজেট ঘোষণার বিষয়টি বিনিয়োগকারীদের বিশেষভাবে নজরে ছিল। বাজার উন্নয়নে বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ থাকতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। ফলে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত সতর্ক অবস্থানে থেকে লেনদেন করেছেন, যার প্রভাব বাজারে কিছুটা ধীরগতির লেনদেনে দেখা গেছে।
তাদের মতে, বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। সূচকের সাময়িক ওঠানামা থাকলেও সামনে বড় ধরনের ধসের আশঙ্কা নেই। তাই বিনিয়োগকারীরা সচেতনভাবে মৌলভিত্তি যাচাই করে শেয়ার নির্বাচন করলে ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২০ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ দশমিক ৬৫ পয়েন্টে পৌঁছেছে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএসই-৩০ কমেছে ৭ দশমিক ১৮ পয়েন্ট এবং দিন শেষে এর অবস্থান দাঁড়িয়েছে ২ হাজার ৭২ দশমিক ৯০ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণও বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ২৮ কোটি ৬১ লাখ টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৩৩ লাখ টাকা।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দর বেড়েছে, ৯৯টির দর কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত ছিল।
তবে সূচকে পতন দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১৫ দশমিক ৯৯ পয়েন্টে নেমে এসেছে। এর আগের কার্যদিবসে সূচকটি ৭৭ দশমিক ৭৯ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না ৭ শ্রেণির মানুষ
- ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ‘এবার মোদির পালা’
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল
- ইএসএসে প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি সংযোজন নিয়ে ডিএসইর কর্মশালা
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২৫৬ কোটি টাকার শেয়ারবাজার কারসাজির মামলা, আদালতের নতুন সিদ্ধান্ত
- ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- মুক্তিযোদ্ধাদের আর্থিক সুবিধা বাড়াল সরকার
- চলবে টানা ৫ দিন, আবহাওয়ার বড় সতর্কবার্তা
- এসএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- ২৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নজরদারির খবরে চাঙ্গা বাজার, সূচকের বড় উল্লম্ফন
- ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় আমানত নিয়ে বড় অভিযোগ
- প্রেমিকার গ্রিন কার্ড নিশ্চিত করতে যা করেছিলেন এপস্টেইন
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় ঘোষণা মির্জা ফখরুলের
- ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ
- সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ
- আর্থিক সংকট সামলাতে ভবন ভাড়া দিয়ে আয় করবে ন্যাশনাল ব্যাংক
- ‘সাড়ে ৫ হাজার কর্মীকে অন্যায়ভাবে ছাঁটাই’—মন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, দাঁত ব্রাশের সময় যা করনীয়
- ৩০ জুলাই নিয়ে যা বললেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান
- আগামী দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, দেখে নিন তালিকা
- দেশের বাজারে আবারও স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে ডিজিটাল ব্যবসায় নতুন নিয়ম
- শিক্ষিকার গানের ভিডিও নিয়ে বিতর্ক, প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন আলোচনা
- ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ডের অষ্টম অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা
- কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার
- হাসপাতালে ডেকে অভিনেত্রীর ওপর নির্যাতন!
- আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- হাতাহাতি থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন রেফারি
- তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের উদ্যোগ
- জুলাই গণঅভ্যুত্থান: দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- ফেরদৌস-শাওন-আনিসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে ব্যাংকের মালিকানা হারাতে পারেন পরিচালকরা
- ২৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ধারাবাহিক পতনে সপ্তাহ শুরু, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ২৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি




.jpg&w=50&h=35)





