ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ

২০২৬ জুন ১৩ ১৯:৫২:২৪
ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১ হাজার ৩৩৫ জন নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১১ জুন থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১২ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের যোগ্যতা ও শর্ত

পদের নাম: অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ১,৩৩৫

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে

বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন পদ্ধতি

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। মোবাইল ব্যাংকিং বা অনুমোদিত এজেন্টের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ১১ জুন ২০২৬

আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জবস কর্নার এর সর্বশেষ খবর

জবস কর্নার - এর সব খবর



রে