ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

২০২৬ জুন ১৩ ১৯:৩২:৪৭
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন বিকেল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। একই দিনে অবসরে যাবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (১৩ জুন) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ জাতীয় প্রতিরক্ষা একাডেমির সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সাঁজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশন পরিচালনা, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন এবং সামরিক প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আধুনিকায়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে বিবেচনা করা হয়।

কর্মজীবনে তিনি মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। পরে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন তিনি। আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের নেতৃত্ব দেন, যা ভারতীয় সেনাবাহিনীতে একটি বিরল অভিজ্ঞতা হিসেবে বিবেচিত।

সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রেও ধীরাজ শেঠ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বিভিন্ন পেশাগত কোর্সে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি তিনি হায়ার কমান্ড কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়া ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও অংশগ্রহণ করেছেন তিনি।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে