ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

২০২৬ জুন ০৮ ১৮:০৪:০০
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলছে। আগামী বছর পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

দীপক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে