সুদিনের ইঙ্গিত শেয়ারবাজারে, উত্থানের পর এলো স্বাভাবিক সমন্বয়
নিজস্ব প্রতিবেদক : টানা ১০ কর্মদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর দেশের শেয়ারবাজারে স্বাভাবিক মূল্য সংশোধন দেখা গেছে। সাম্প্রতিক ধারাবাহিক উত্থানে বাজারের দৈনিক লেনদেন দেড় হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছিল এবং প্রধান সূচকও ৫ হাজার ৫০০ পয়েন্টের মাইলফলক পেরিয়েছিল। তবে সোমবার (৮ জুন) লেনদেন ও সূচকে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যায়, যা বাজারের জন্য ইতিবাচক ও স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে উত্থান-পতন একটি স্বাভাবিক প্রক্রিয়া। টানা দরবৃদ্ধির পর কিছুটা সংশোধন হওয়া বাজারের সুস্থ বিকাশেরই অংশ। তাদের ভাষ্য, বর্তমানে বাজারে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব আসার পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। কমিশনের কার্যকর ও আন্তরিক উদ্যোগ অব্যাহত থাকলে বাজারে স্থিতিশীলতা আরও বাড়বে এবং সূচক ও লেনদেন নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এ কারণে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগকে এখনও নিরাপদ মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ দশমিক ১১ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ১৮ দশমিক ০৪ পয়েন্ট এবং দিন শেষে সূচকটি ২ হাজার ৬৯ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির দর বৃদ্ধি পেয়েছে, ২৪৭টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের দিক থেকে ডিএসইতে দিনভর মোট ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৪৫৬ কোটি ৫৯ লাখ টাকা।
অন্যদিকে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ৪৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ২৩ লাখ টাকার।
সিএসইতে এদিন মোট ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৭৮টির দর বেড়েছে, ১৩৪টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত ছিল।
সূচকের ক্ষেত্রেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৭০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১৪ দশমিক ৭৭ পয়েন্টে নেমে এসেছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচকটি ১২৯ দশমিক ২০ পয়েন্ট বেড়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্থানের পর এমন সংশোধন বাজারকে আরও স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










