ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই আলোচিত কোম্পানি—ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস (সর্বনিম্ন মূল্যসীমা) প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘদিন পর নেওয়া এ সিদ্ধান্তের ফলে আগামী মঙ্গলবার থেকে কোম্পানি দুটির শেয়ার ফ্লোর প্রাইস ছাড়াই স্বাভাবিকভাবে লেনদেন হবে।
সোমবার সকালে অনুষ্ঠিত বিএসইসির বিশেষ কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কমিশনের আনুষ্ঠানিক আদেশ জারির পর তা কার্যকর হবে।
বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে দুই কোম্পানির শেয়ার বাজারের স্বাভাবিক নিয়মে লেনদেন হবে।
সোমবার পর্যন্ত বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস ছিল ১১০ টাকা ১০ পয়সা এবং ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ছিল ৩২ টাকা ৬০ পয়সা। ফ্লোর প্রাইস তুলে দেওয়ায় এখন থেকে শেয়ার দুটির দর চাহিদা ও জোগানের ভিত্তিতে নির্ধারিত হবে।
বিএসইসির মতে, সেকেন্ডারি মার্কেটে ফ্লোর প্রাইস আরোপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা প্রচলিত কোনো নিয়ম নয়। একটি শেয়ারের মূল্য বিনিয়োগকারীদের ক্রয়-বিক্রয় আগ্রহের ওপর নির্ভর করেই নির্ধারিত হওয়া উচিত। নির্দিষ্ট কোনো শেয়ারের দর কৃত্রিমভাবে আটকে রাখা বাজারের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
কমিশনের ব্যাখ্যায় বলা হয়েছে, ফ্লোর প্রাইসের ধারণা মূলত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা প্রাইমারি মার্কেটের ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক। নতুন কোনো কোম্পানি বাজারে এলে তার পূর্ববর্তী লেনদেনের ইতিহাস না থাকায় একটি প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়। তবে সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য প্রতিনিয়ত লেনদেনের মাধ্যমে নির্ধারিত হয়। তাই সেখানে ফ্লোর প্রাইস ধরে রাখার যৌক্তিকতা কম।
উল্লেখ্য, করোনা মহামারির শুরুতে বাজারে অস্বাভাবিক দরপতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ ফ্লোর প্রাইস ব্যবস্থা চালু করা হয়। সে সময় বিএসইসির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পরবর্তীতে ধাপে ধাপে অধিকাংশ কোম্পানির শেয়ার থেকে এ মূল্যসীমা তুলে নেওয়া হয়।
সর্বশেষ ২০২৪ সালের ২৮ আগস্ট খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। তবে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা বহাল ছিল। অবশেষে সোমবারের বিশেষ কমিশন সভায় এ দুই কোম্পানির ক্ষেত্রেও ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।
মামুন/
পাঠকের মতামত:
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- তিন বছরের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ দুই পদে নতুন দায়িত্ব
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুদিনের ইঙ্গিত শেয়ারবাজারে, উত্থানের পর এলো স্বাভাবিক সমন্বয়
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে বিডি থাই ফুড, মুনাফা বাড়ার আশা পরিচালনা পর্ষদের
- ডরিন পাওয়ারের সঙ্গে তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন
- আপন বড় বোনের ন`গ্ন ভিডিও ধারণ করে প`র্নো`গ্রা`ফি
- অর্থমন্ত্রীর পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন বাজেট
- বাংলাদেশ সীমান্ত ইস্যুতে সরব শুভেন্দু, জানালেন নতুন পরিসংখ্যান
- কাফনের কাপড়ে রহস্যময় লেখা, এলাকায় চাঞ্চল্য
- মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন এক লাফে বাড়ল
- এক রাতে একই এলাকায় ৩ বার ভূমিকম্প
- শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যে বড় পদক্ষেপ, আসছে নতুন সঞ্চয়পত্র
- সৌদির ধরপাকড়ে বিপাকে প্রবাসীরা
- সোনায় বড় ধস, তেলের উল্লম্ফনে বদলে গেল বাজারের সমীকরণ
- শাড়ির নিচে লুকানো নেতাকে টেনে বের করল পুলিশ
- সাবেক মেয়রের মৃত্যুর পরই ঘটল আরেক শোকাবহ ঘটনা
- শেয়ারবাজারকে বিনিয়োগবান্ধব করতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বিএসইসি
- নোটিশ জমা নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- মাঠের পর এবার বোর্ডরুমে তামিমের জয়
- তোফায়েল আহমেদকে নিয়ে সংসদে যা বলা হলো
- মৃ/ত্যুদণ্ডের রায়ের পর দুই পরিবারের ভিন্ন প্রতিক্রিয়া
- তিন ব্যাংকের শেয়ার হস্তান্তর ও গ্রহণের তথ্য প্রকাশ
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- তিন ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে নতুন কর্মসূচি
- জার্সি পরে গেলেই মিলবে বিনা ভিজিটে চিকিৎসা
- ভারতে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগে ঢাকার ছেলের
- শেয়ারবাজার শক্তিশালী করতে ব্যাংক খাত সংস্কারের বিকল্প নেই:তথ্যমন্ত্রী
- তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নতুন বিএসইসি কমিশনে বিনিয়োগকারীদের আস্থা, শক্তিশালী অবস্থানে বাজার
- ০৭ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দীর্ঘ ১৫ বছর পর নিজের মেয়ের পরিচয় অস্বীকার করলেন মা
- রামিসা ধর্ষ/ণ ও হ/ত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া
- সরকারি চাকরিজীবীদের জন্য ‘মেগা পে-স্কেল’, যা জানা গেল
- পল্লবীর সেই রামিসা হ/ত্যা মামলায় এলো চূড়ান্ত রায়
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- তিন বছরের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ দুই পদে নতুন দায়িত্ব
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুদিনের ইঙ্গিত শেয়ারবাজারে, উত্থানের পর এলো স্বাভাবিক সমন্বয়
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন









