ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু, ঘটনার ভিডিও ভাইরাল

২০২৬ জুন ০৬ ১১:০৩:৫১
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু, ঘটনার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চল সফরকালে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এলাকা ত্যাগ করার মাত্র কয়েক মিনিট পর সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পশ্চিম গ্যালিলি সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সফর চলাকালে শ্লোমি শহর ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করে। পরে তিনি এলাকা ত্যাগ করেন।

এর কিছুক্ষণ পরই পশ্চিম গ্যালিলিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ঘটনাটি নেতানিয়াহুর সফরের সময়ের এত কাছাকাছি হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এদিকে উত্তর ইসরায়েলের মেয়রদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, দক্ষিণাঞ্চলের মতো উত্তরাঞ্চলের পুনর্বাসন, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ধরনের সম্পদ বিনিয়োগ করবে। তিনি দাবি করেন, উত্তরাঞ্চলের জনগণের নিরাপত্তা ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে