অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর অর্থে নতুন অবকাঠামো ও যন্ত্রপাতি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড (এওএল) প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে উত্তোলিত অর্থের বড় অংশ নির্ধারিত খাতে ব্যবহার সম্পন্ন করেছে। তবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও তহবিল থেকে ২৪ লাখ ১১ হাজার ৬৬৬ টাকা অব্যবহৃত রয়েছে। এ সময়ে আইপিও তহবিলের অর্থ থেকে কোনো নতুন ব্যয়ও করা হয়নি। সম্প্রতি প্রকাশিত নিরীক্ষকের সনদপত্রে এসব তথ্য উঠে এসেছে।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ২০২০ সালের ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আইপিওর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটি এই অর্থ ব্র্যাক ব্যাংকের একটি পৃথক হিসাবে সংরক্ষণ করে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনপত্র অনুযায়ী বিভিন্ন খাতে ব্যয় করে।
প্রতিবেদন অনুযায়ী, আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকার মধ্যে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ১৪ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার ৩৩৪ টাকা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে নতুন প্ল্যান্ট শেড ও স্টোর শেড নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার ৪১ টাকা, যা অনুমোদিত বরাদ্দের তুলনায় ১৫ হাজার ৭৯১ টাকা বেশি। নতুন প্ল্যান্ট ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হয়েছে ৪ কোটি ২৪ লাখ ২৫০ টাকা এবং ব্যাংক ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে ২ কোটি টাকা।
এ ছাড়া আইপিও-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয়ে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৪৩ টাকা। ফলে আইপিও তহবিল থেকে মোট অব্যবহৃত অর্থ দাঁড়িয়েছে ২৪ লাখ ১১ হাজার ৬৬৬ টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইপিও তহবিল ব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানিটি সুদ আয়, ব্যাংক চার্জ ও বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত সমন্বয় থেকে মোট ৩৩ লাখ ৭৮ হাজার ৭৭৫ টাকা আয় করেছে। এ আয়সহ মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ৭৭৫ টাকা। এর মধ্যে ১৫ কোটি ৯ লাখ ৬৭ হাজার ১০৯ টাকা ব্যবহার করা হয়েছে এবং অবশিষ্ট রয়েছে একই ২৪ লাখ ১১ হাজার ৬৬৬ টাকা।
নিরীক্ষক জানিয়েছেন, অব্যবহৃত এই অর্থের মধ্যে ২৩ লাখ ২১ হাজার ৭০৭ টাকা ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার আইপিও হিসাবে এবং বাকি ২ লাখ ৪০ হাজার ৮৫৯ টাকা কোম্পানির নিজস্ব ব্যাংক হিসাবে সংরক্ষিত রয়েছে, যা ভবিষ্যতে সমন্বয় করা হবে।
প্রতিবেদনে কোম্পানির আইপিও তহবিল ব্যবহারের বিস্তারিত ইতিহাসও তুলে ধরা হয়েছে। এর মধ্যে ২০২০ সালের নভেম্বর মাসে কোম্পানি ৯ কোটি ৭০ লাখ টাকা এফডিআর হিসেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে জমা রাখে। পরবর্তীতে বিভিন্ন সময়ে এফডিআর ভাঙিয়ে প্রকল্প ব্যয় ও ঋণ পরিশোধ করা হয়।
নতুন প্ল্যান্ট শেড ও স্টোর শেড নির্মাণে মোট ৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার ৪১ টাকা ব্যয় করা হয়েছে। এর একটি অংশ কোম্পানির নিজস্ব তহবিল থেকে অগ্রিম ব্যয় করা হয়েছিল, যা পরে আইপিও তহবিল থেকে সমন্বয় করা হয়।
ব্যাংক ঋণ পরিশোধ খাতে মোট ২ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে কিছু অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকে পরিশোধের পর পরবর্তীতে আইপিও তহবিল থেকে সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, নতুন প্ল্যান্ট ও যন্ত্রপাতি স্থাপনে মোট ৪ কোটি ২৪ লাখ ২৫০ টাকা ব্যয় করা হয়েছে। এ প্রকল্পে সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং করপোরেশনকে অর্থ প্রদান করা হয়। তবে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সরবরাহকারীর কাছে ৬৩ লাখ ২৯ হাজার ৯৬৭ টাকা বকেয়া ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইপিও ব্যয় বাবদ মোট ১ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৪৩ টাকা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট ফি, আন্ডাররাইটিং ফি, প্রসপেক্টাস প্রকাশ ও মুদ্রণ ব্যয়সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।
নিরীক্ষক প্রতিষ্ঠান ফেমস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে আইপিও তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা হয়নি। একই সঙ্গে আইপিওর শর্ত অনুযায়ী তহবিল ব্যবহার করা হয়েছে এবং ব্যবহৃত অর্থের যথাযথ দলিলপত্র, ভাউচার ও ব্যাংক হিসাবের সঙ্গে মিল পাওয়া গেছে।
তবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রসপেক্টাস অনুযায়ী আইপিও তহবিল ব্যবহারের নির্ধারিত সময়সীমা ২০২২ সালের ২৩ অক্টোবর শেষ হয়ে যায়। পরে কোম্পানি বিএসইসির কাছে সময় বৃদ্ধির আবেদন করে। প্রথম দফায় ২০২৩ সালের মার্চ পর্যন্ত এবং পরবর্তীতে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হলেও দ্বিতীয় আবেদনটি বিএসইসি অনুমোদন করেনি।
নিরীক্ষকরা শেষ পর্যন্ত মত দিয়েছেন যে, কোম্পানির আইপিও তহবিল নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং ক্রয়, আমদানি ও নির্মাণ কার্যক্রম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। ফলে আইপিও তহবিল ব্যবহারের ক্ষেত্রে উপস্থাপিত তথ্য যথাযথ ও গ্রহণযোগ্য বলে তারা প্রত্যয়ন করেছেন।
এসএ খান/
পাঠকের মতামত:
- অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর অর্থে নতুন অবকাঠামো ও যন্ত্রপাতি
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ ট্রাম্পের
- মিরপুরের বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্ম সচিবকে প্রত্যাহার
- আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার
- বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী
- মমতার দলে সংকট ঘনীভূত, সামনে বড় বিভাজন
- বড় ধাক্কা গ্রাহকদের! আবারও বাড়ল বিদ্যুতের দাম
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় তেলাপোকা পার্টি
- ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ
- পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি
- মিরপুরে বৃদ্ধার লাশ উদ্ধার: ছেলের আচরণ নিয়ে নতুন বিতর্ক
- নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে চোরাগোপ্তা হামলা, আহত ৪
- পুরনো কমিশনের ব্যর্থতায় ফাটল, নতুন নেতৃত্বের আশায় রেকর্ড লেনদেন
- ০৩ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জানা গেল সেই যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক ছেলের পরিচয়
- শরিয়াহভিত্তিক সূচকে নতুন পর্যালোচনা সম্পন্ন করলো সিএসই
- আসছে নতুন বাজেট: ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য
- একমি ল্যাবরেটরিজের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার বণ্টন
- জামিনে বেরিয়েই কিশোরীকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ
- ট্রাম্প প্রশাসনের নতুন নীতি, ঝুঁকিতে বাংলাদেশসহ ৬০ দেশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ভারত-চীন নয়, জানা গেল প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রীর গন্তব্য
- হাদি হ/ত্যাকাণ্ড নিয়ে মমতার চাঞ্চল্যকর বক্তব্য
- প্রথম প্রান্তিকে আরও ৩১ হাজার কোটি টাকা খেলাপি, চাপে ব্যাংকিং খাত
- মন্ত্রিসভায় পরিবর্তনের জল্পনা, নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় যেসব নেতা
- স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল, জানা গেল সেই ব্যক্তির পরিচয়
- বাজুসের নতুন ঘোষণা: কমেছে স্বর্ণ ও রুপার দাম
- এবার ঘরে পঁচা গন্ধে উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- রামিসা হত্যার নৃশংসতা বর্ণনা করতেই কেঁদে ফেলেন পুলিশ কর্মকর্তা
- অবশেষে সরছে মাজার দিঘির ‘রহস্যময়’ কুমির
- প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
- আশুরার ছুটি নিয়ে নতুন তথ্য, যা জানা জরুরি
- হাদি হত্যা নিয়ে ভাইয়ের অভিযোগে শুরু বিতর্ক
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- বিনিয়োগ বাড়াতে ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করবে অ্যালফাবেট
- গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যবস্থাপনা পরিবর্তনের দাবি
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে নতুন দাবি বিএনপি নেতার
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মায়ের প্রেমিকের নির্যাতনে দেড় বছরের শিশুর মৃত্যু
- নম্বরপ্লেট বিকৃত করে চলাচল, ডিএমপির তদন্তে ধরা যুবক
- গ্যাসের দামে বড় পরিবর্তন, আজ থেকেই কার্যকর
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ০২ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড উত্থান শেয়ারবাজারে
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- গোল্ডেন পাসপোর্ট থেকে সম্পত্তি জব্দ—বিপাকে এস আলম
- শেয়ারবাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা, বাড়ছে বিও হিসাব
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর অর্থে নতুন অবকাঠামো ও যন্ত্রপাতি
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- পুরনো কমিশনের ব্যর্থতায় ফাটল, নতুন নেতৃত্বের আশায় রেকর্ড লেনদেন
- ০৩ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার











