মন্ত্রিসভায় পরিবর্তনের জল্পনা, নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় যেসব নেতা
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদে সম্ভাব্য পরিবর্তন ও সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন সূত্র এবং রাজনৈতিক মহলে চলমান গুঞ্জন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই মন্ত্রিসভায় আংশিক পুনর্গঠন বা সম্প্রসারণ আনতে পারেন। এ প্রক্রিয়ায় বর্তমান মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দায়িত্বে পরিবর্তন আসার পাশাপাশি নতুন কয়েকজন রাজনৈতিক নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
বিশেষ করে বরিশাল অঞ্চলে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপি ও তাদের সমমনা জোটের প্রার্থীরা বিজয়ী হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, জাতীয় রাজনীতিতে অঞ্চলের ভূমিকা ও নির্বাচনী অবদানের প্রতিফলন মন্ত্রিসভায় আরও বেশি দেখা উচিত।
বর্তমানে বরিশাল অঞ্চল থেকে একজন পূর্ণমন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারীও এই বিভাগের প্রতিনিধি। তারপরও স্থানীয় রাজনৈতিক কর্মীদের একটি অংশের দাবি, নির্বাচনী ফলাফল এবং রাজনৈতিক গুরুত্বের তুলনায় বরিশাল এখনো কাঙ্ক্ষিত মাত্রায় প্রতিনিধিত্ব পাচ্ছে না।
সম্ভাব্য নতুন মুখ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এই নেত্রীকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় ঘুরছে।
এ ছাড়া বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরী, আইনজীবী নেতা জয়নাল আবেদিন, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নামও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, বরিশাল অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে এবং চলমান বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নে শক্তিশালী রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রয়োজন। বিশেষ করে পায়রা বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, ভোলা-বরিশাল সড়ক ও নৌ যোগাযোগ উন্নয়ন, উপকূলীয় অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে কার্যকর অগ্রগতি আনতে মন্ত্রিসভায় বরিশালের প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন বলে তারা মনে করেন।
তবে মন্ত্রিসভা পুনর্গঠন বা সম্প্রসারণ নিয়ে সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে আলোচনায় থাকা নামগুলো আপাতত রাজনৈতিক মহলের জল্পনা-কল্পনা এবং বিভিন্ন সূত্রভিত্তিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় নতুন নাম যুক্ত হওয়া বা বর্তমান আলোচিত নামগুলোর পরিবর্তন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ওমর আলী/
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ











.jpg&w=50&h=35)

