×
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আসছে নতুন বাজেট: ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য

২০২৬ জুন ০৩ ১১:৫৬:৩১
আসছে নতুন বাজেট: ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী অর্থবছরে প্রায় ৪০ লাখ ২০ হাজার নতুন মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড এবং ধর্মীয় খাতে চলমান কার্যক্রমের পরিধিও আরও বিস্তৃত করা হবে।

মন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অনুদান দ্বিগুণ করা হয়েছে। তার ভাষায়, “সামাজিক সুরক্ষা খাতে সরকারের কার্যক্রম এখন আরও বিস্তৃত ও শক্তিশালী করা হচ্ছে।”

তিনি আরও বলেন, সরকারের সামাজিক উন্নয়ন পরিকল্পনা, যা তিনি ‘বিএনপির নির্বাচনী মেনিফেস্টো’ হিসেবে উল্লেখ করেন, তা এখন জাতীয় দায়িত্ব হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একাধিক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের ঘাটতি রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয় জোরদার করে সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীর সুরক্ষা আরও শক্তিশালী করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে