ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

গ্যাসের দামে বড় পরিবর্তন, আজ থেকেই কার্যকর

২০২৬ জুন ০২ ১৬:৪৮:৩০
গ্যাসের দামে বড় পরিবর্তন, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৯০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসির নতুন ঘোষণার ফলে মে মাসে ১ হাজার ৯৪০ টাকা থাকা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৯০১ টাকায় নেমে এসেছে।

এদিকে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ও ডলার বিনিময় হারের পরিবর্তনের ভিত্তিতে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন মূল্য নির্ধারণের ফলে গৃহস্থালি পর্যায়ের এলপিজি ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন। তবে বাজারে নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে