ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

গণপিটুনির পর পুলিশের হেফাজতে এনসিপি নেতা

২০২৬ মে ৩১ ১৭:৫৮:৩৮
গণপিটুনির পর পুলিশের হেফাজতে এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার (৩০ মে) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও হত্যার হুমকির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ জনতা আনোয়ার হোসেনকে আটক করে মারধর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।এ ঘটনায় রোববার (৩১ মে) রায়পুর থানায় আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ার হোসেন অভিযোগ করেন, রায়পুরের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার অনুসারীরা তার ওপর হামলা চালিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, জনতার হাত থেকে উদ্ধার করে আনোয়ার হোসেনকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে