ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে দুলালী

২০২৬ মে ৩১ ১৫:৪৯:০০
সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে দুলালী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন নারী দুলালীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর শারীরিক জটিলতা ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, দুলালী গুরুতর রক্তস্বল্পতা, শরীরে লবণ ও খনিজের ভারসাম্যহীনতা এবং সেপটিক শকে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্থানীয় সমাজকর্মী মুছা করিম রিপন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গত ২২ মে তিনি প্রথম দুলালীকে অসহায় অবস্থায় দেখতে পান। পরে একাধিক হাসপাতালে নেওয়া হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি।

তিনি জানান, বিভিন্ন হাসপাতালে ঘুরে শেষে তাকে চিকিৎসার জন্য উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি আলোচনায় এলে সরকারি পর্যায়েও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত আইসিইউতেই মৃত্যু হয় দুলালীর।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে